Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০২৪-এ বিজেপিকে মাত দিতে কংগ্রেসই বাজি! সোনিয়ার সঙ্গে লালু-নীতীশের সাক্ষাতে জল্পনা

২০২৪-এ বিজেপিকে মাত দিতে কংগ্রেসই বাজি! সোনিয়ার সঙ্গে লালু-নীতীশের সাক্ষাতে জল্পনা

২৪ ঘণ্টা আগেই নীতীশ কুমার ও লালু-পুত্র তেজস্বী বিরোধী জোটের যে মঞ্চে গিয়েছিলেন, সেখানে তৃতীয় ফ্রন্টের দাবি জোরদার হয়েছিল। কিন্তু পরদিনই সেই নীতীশ কুমার ও লালু প্রসাদ যাদব সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে লালু-নীতীশরা বিশেষ দাবি উত্থাপন করেন কংগ্রেস সভানেত্রীর সামনে।

বিজেপি বিরোধী দলগুলিতে একত্রিত করতে উদ্যোগ

বিজেপি বিরোধী দলগুলিতে একত্রিত করতে উদ্যোগ

লালু-নীতীশের এই পদক্ষেপে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, তাঁরা কংগ্রেসকেই বাজি করতে চান ২০২৪-এ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে। সেই কারণেই সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে আর্জি দিলেন বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করার। একইসঙ্গে তাঁরা আহ্বান জানালেন বিজেপি বিরোধী দলগুলিতে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার ব্যাপারেও।

বিজেপিকে হারানোর রসদ জোগাড়ে লালু-নীতীশ

বিজেপিকে হারানোর রসদ জোগাড়ে লালু-নীতীশ

নীতীশ কুমার বিজেপি সংসর্গ ত্যাগ করার পর থেকেই বিজেপি-বিরোধী শক্তিগুলির সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছেন। তিনি চাইছেন সবার সঙ্গে কথা বলে তাঁরা বিজেপি বিরেধিতায় কী চাইছেন, তা স্পষ্ট করতে। সেইমতো ২০২৪-এর আগে পরিকল্পনা করতে হবে। বিজেপিকে হারানোর রসদ জোগাড় করতে হবে।

বিজেপির সঙ্গে মোকাবিলায় বিরোধীদের অবস্থান

বিজেপির সঙ্গে মোকাবিলায় বিরোধীদের অবস্থান

লালু-নীতীশ উভয়েই চাইছেন কংগ্রেসের সভাপতি নির্বাচনী পর্ব মিটে গেলে এ ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে। বিজেপির সঙ্গে মোকাবিলায় বিরোধী দলগুলিকে শুধু ঐক্যমত্য হলে হবে না, প্রত্যেককে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। বিভিন্ন রাজ্যে বিভিন্ সমীকরণ হলেও অযথা একে অপরকে নিশানা করা যাবে না। জাতীয় স্তরে বিরোধী ঐক্যে প্রভাব পড়ে এমন কিছু রাজ্যস্তরে করা যাবে না বলে তিনি জানান।

কংগ্রেস ছাড়া বিরোধী ঐক্য গড়া সম্ভব নয়

কংগ্রেস ছাড়া বিরোধী ঐক্য গড়া সম্ভব নয়

এদিন তাঁরা সোনিয়া গান্ধীর কাছে আর্জি জানান, সভাপতি নির্বাচনের পরে আর কালক্ষেপ না করে সুনির্দিষ্ট একটা অ্যাজেন্ডা তৈরি করে এগোতে। এ জন্য কংগ্রেসকেই অগ্রণী ভূমিকা নিতে হবে বলে তাঁরা জানান। কংগ্রেস সভানেত্রীকে তাঁরা জানান, কংগ্রেস একক বৃহত্তম দল। তাঁদের সংগঠন প্রত্যেক রাজ্যে আছে। ফলে কংগ্রেস ছাড়া বিরোধী ঐক্য করা সম্ভব নয়।

কংগ্রেসকে ছাড়া বিজেপিকে হারানো সম্ভব নয়

কংগ্রেসকে ছাড়া বিজেপিকে হারানো সম্ভব নয়

পাশাপাশি তাঁদের আর্জি, কংগ্রেস যেহেতু একক বৃহত্তম দল, সেহেতু কংগ্রেসকেই দায়িত্ব নিতে হবে বিরোধী সবাইকে এক মঞ্চে নিয়ে আসার। অবশ্যই আমরা আঞ্চলিক দল হিসেবে সদর্থক ভূমিকা পালন করব, কিন্তু কংগ্রেসের অগ্রণী ভূমিকা ছাড়া কখনই বিজেপি বিরোধী ঐক্য গড়ে তোলা সম্ভব নয়। আর কংগ্রেসকে ছাড়াও বিজেপিকে হারানো সম্ভব নয়।

কার হাতে ব্যাটন, জোট-জটিলতা রয়েই গিয়েছে

কার হাতে ব্যাটন, জোট-জটিলতা রয়েই গিয়েছে

সোনিয়া গান্ধীর সমীপে নীতীশ কুমার বলেন, আমরা বিশ্বাস করি বিরোধী দলগুলির ঐক্যবদ্ধ হওয়া উচিত বিজেপির বিরুদ্ধে এবং তাদের একযোগে দেশের অগ্রগতির জন্য কাজ করা উচিত। তাঁরা বুঝিয়ে দেন বিরোধী ঐক্যে তাঁরা কংগ্রেসের নেতৃত্বেই চলতে যান। যদিও কংগ্রেসের নেতৃত্ব মেনে নিতে অনেকেই অপারগ। তৃণমূল, টিআরএস, আইএলডি মতো অনেকই চাইছে কংগ্রেস আসে আসুক, কিন্তু আঞ্চলিক দলগুলির হাতেই থাকুক ব্যাটন। এই জোট-জটিলতা কিন্তু রয়েই গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+