Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলা! ফের জেলের সাজা লালুর, সঙ্গে জরিমানাও

পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলাতেও জেলের সাজা হল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের। তাঁকে ১৪ বছরের সাজা শুনিয়েছে বিশেষ সিবিআই আদালত। একইসঙ্গে তাঁকে ৬০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলাতেও জেলের সাজা হল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের। তাঁকে ১৪ বছরের সাজা শুনিয়েছে বিশেষ সিবিআই আদালত। একইসঙ্গে তাঁকে ৬০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলা! ফের জেলের সাজা লালুর, সঙ্গে জরিমানাও

১৯৯০ সালের প্রথমের দিকে তৎকালীন বিহারের অধীন দুমকা ট্রেজারি থেকে ভুয়ো তথ্য দিয়ে ৩.১৩ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল লালুপ্রসাদের বিরুদ্ধে। এমনটাই অভিযোগ করেছেন সিবিআই-এর আইনজীবী।

সিবিআই-এর আদালতের বিচারক শিবপাল সিং দুটি মামলায় সাতবছর করে সাজা শুনিয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। ধারাগুলি হল ভারতীয় দণ্ডবিধি এবং দুর্নীতি নিরোধক আইন। লালুপ্রসাদের আইনজীবী প্রভাত কুমার জানিয়েছেন, আদেশের বিরুদ্ধে তাঁরা উচ্চচর আদালতে আবেদন করবেন।

এর আগে রাঁচির আদালত আরজেডি প্রেসিডেন্ট লালুপ্রসাদ যাদবকে জেলের সাজা দিয়েছিল। যদিও প্রাক্তণ আর এক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে মামলা থেকে মুক্ত করে দেওয়া হয়।

পশুখাদ্য কেলেঙ্কারির প্রথম মামলায় ২০১৩ সালে লালুপ্রসাদ যাদবের পাঁচ বছরের সাজা হয়। ২০১৭-র ডিসেম্বরে দ্বিতীয় মামলায় সাড়ে তিন বছরের জেলের সাজা হয় লালুর। ২০১৮-র জানুয়ারিতে তৃতীয় মামলায় ফের পাঁচ বছরের সাজা হয় লালুপ্রসাদের।

গত শতকের ৯০-এর দশকে মুখ্যমন্ত্রী থাকার সময় লালুপ্রসাদের বিরুদ্ধে পশুখাদ্য কেলেঙ্কারিতে প্রায় ৯০০ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+