লালু পরিবারে জমজমাট ছট পুজোর আসর , দেখুন অন্দরমহলের ছবি

প্রধানত বিহার উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন অংশে আজ পালিত হচ্ছে ছট পুটা। বিহারে বিভিন্ন গৃহস্থে সন্তানদের সুখ সমৃদ্ধি কামনায় ইতিমধ্যেই ছটের উপোস শুরু করেছেন অনেক মা।

প্রধানত বিহার উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন অংশে আজ পালিত হচ্ছে ছট পুটা। বিহারে বিভিন্ন গৃহস্থে সন্তানদের সুখ সমৃদ্ধি কামনায় ইতিমধ্যেই ছটের উপোস শুরু করেছেন অনেক মা। এই উৎসবে যেমন মাতোয়ার সাধারণ মানুষ, তেমনই মেতেছেন সেলেব্রিটিরাও। মেতেছেন রাজনৈতিক ব্যাক্তিত্বরাও। আর ছটের আনন্দের ছবি ধরা পড়ল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিহার রাজনীতিতে ব্যাকফুটে চলে যাওয়া লালুপ্রসাদের পরিবারেও।

লালু পরিবারে ছট পালন

লালু পরিবারে ছট পালন

সকাল সকাল লালু প্রসাদের বাড়িতে শুরু হয়ে যায় ছট পুজোকে ঘিরে নান রকমের আচার অনুষ্ঠান। সেই আচার অনুষ্ঠানে সামিল হল , পরিবারের কর্তৃ রাবড়ি দেবীও।

রাবড়ি দেবীর ছট পুজো

রাবড়ি দেবীর ছট পুজো

বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা লালুপুত্র তেজস্বী যাদব এদিন সকালে টুইটারে ছবি পোস্ট করেন তাঁর মা রাবড়ি দেবীর। রাবড়ি দেবী অসুস্থতা সত্ত্বেও সন্তানদের কল্যাণ কামনাতে এই ব্রত রেখেছেন বলে জানা গিয়েছে।

তেজপ্রতাপের শুভেচ্ছা

তেজপ্রতাপের শুভেচ্ছা

লালু পরিবারের অপর পুত্র তেজপ্রতাপও এদিন বাড়িতে ছট পুজো পালনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পাশাপাশি তিনি সকলকে পুজোর শুভেচ্ছা জানান।

লালুর পরিবারের রীতি

লালুর পরিবারের রীতি

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া রাবড়ি দেবীর ছবিতে দেখা যাচ্ছে নিষ্ঠা সহকারে তিনি ছট পুজো উপলক্ষ্যে নিজের হাতে নানা পদ তৈরি করছেন। প্রতিবছরের মতো এই বছরও তিনি ও লালু প্রসাদ তাঁদের সন্তানদের সঙ্গে একসাথে পালন করছেন ছট পুজো।

পরিবারের সঙ্গে উৎসব পালন লালুর

পরিবারের সঙ্গে উৎসব পালন লালুর

পরিবারের সকলের সঙ্গে উৎসব পালনে আজ সকাল থেকেই ব্যাস্ত লালুপ্রসাদ যাদব। সেই ছবিও আজ প্রকাশিত হয় সোশ্যাল মিডিয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+