জেলে ছট পুজো পালন করলেন না লালু প্রসাদ

বৃহস্পতিবার বিরসা মুন্ডা সেন্ট্রাল জেলের সুপারিনটেন্ডেন্ট ডি প্রধান বলেন জেলে ছট পুজো দেখতে পারবেন না লালু। সাধারণত ছট পুজোয় প্রত্যেক বছর উপোশ করে রীতি নীতি মেনে পুজো করেন রাষ্ট্রীয় জনতা দলের এই প্রবীন নেতা। কিন্তু এবছর উপোশ রাখেননি তিনি। এমনকী উপাচারের জন্য কোনওরকম সামগ্রীও চাননি জেল কতৃর্পক্ষের কাছ থেকে। রোজকার মতো লালু এদিনও খাবার খেয়েছেন বলে জেলসূত্রের খবর।
পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষি সাব্যস্ত হওয়ায় লালুর ৫ বছরের কারাদণ্ড ও ২৫ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। তার পর থেকেই বিরসা মুন্ডা সেন্ট্রাল জেলে রয়েছেন লালু। খারিজ হয়েছে লোকসভার সদস্যপদও। জেলে এখন দৈনিক ১৪ টাকা হিসাবে মালির কাজও করছেন রাষ্ট্রীয় জনতা দলের প্রধান।
এদিকে ছট পুজোয় স্বামীকে পাশে না পেয়ে বেজায় মন খারাপ লালু-পত্নী রাবড়ির। প্রত্যেকবছর ছট পুজোর তদারকি নিজেই সামলান লালুজি। এবার ওনার অনুপস্থিতি প্রতি মূহূর্তে উপলব্ধি করতে পারছি, জানালেন রাবড়ি। লালু জেলে যাওয়ার পর দলের দায়িত্ব সামলেছেন তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়িদেবী। জানিয়ে দিলেন বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রয়েছে । খুব শীঘ্রই লালুজি ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications