লালু ছেড়ে যেতেই বাংলোয় ভূতের আনাগোনা! নিউ ইয়ার পার্টিতে নীতীশের মুখে কোন গল্প
কয়েকদিন আগেই , ৩১ ডিসেম্বরের রাতে বিশ্বের বিভিন্ন কোণে যেমন নিউ ইয়ার পার্টি আয়োজিত হয়েছিল , তেমনই নিউ ইয়ার পার্টি আয়োজিত হয় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাংলোয়।
কয়েকদিন আগেই , ৩১ ডিসেম্বরের রাতে বিশ্বের বিভিন্ন কোণে যেমন নিউ ইয়ার পার্টি আয়োজিত হয়েছিল , তেমনই নিউ ইয়ার পার্টি আয়োজিত হয় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাংলোয়। শিক্ষাগত যোগ্যতায় ইঞ্জিনিয়ার ও কট্টর নাস্তিক নীতীশ কুমার সেই পার্টিতে ঘনিষ্ঠদের সামনে বাংলো নিয়ে বেশ কয়েকটি ঘটনার কথা বলতে থাকেন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীর বাংলোতে ভূতের আনাগোনা নিয়েও বক্তব্য রাখেন নীতীশ!

এই ঘটনা ২০০০৫ সালের। নীতীশ কুমারের দাবি, সেই সালে সদ্য মুখ্যমন্ত্রীর বাংলোটি ছেড়ে লালুপ্রসাদ চলে গিয়েছেন। আর সেখানে নয়া মুখ্যমন্ত্রী হিসাবে থাকতে শুরু করেছেন নীতীশ। একদিন বাড়ির বাগানের একটি কোণে নীতীশ কুমার নাকি, কয়েক ড্যালা মাটি পান। বিষয়টি নিয়ে তাঁর সন্দেহ হয়। এরপরই সেখানে কয়েকটি পুড়িয়াও নাকি পাওয়া যায়। বিহারের রাজনৈতিক মহলে এই মুহূর্তে একটি কথা খুবই ঘোরাফেরা করছে যে, লালু প্রসাদ নাকি নিজে একবার বলেছিলেন, ওই বাংলোয় তিনি 'তেনাদের' ছেড়ে দিয়ে গিয়েছেন!
लालू प्रसाद ने सूर्य ग्रहण में बिस्कुट खाने और सूचना क्रांति को आइटी-वाइटी बताकर मजाक उड़ाते हुए बार-बार साबित किया कि उनकी सोच लालटेन युग वाली है, और इसीलिए उन्होंने बिहार का विकास नहीं होने दिया।
— Sushil Kumar Modi (@SushilModi) January 2, 2020
आज भले ही उनके बेटे चार्टर विमान में केक काट कर बर्थ डे मनाएँ, लेकिन आम जनता... pic.twitter.com/nuY78q54bw
এপ্রসঙ্গে লালুর এককালের ঘনিষ্ঠ সঙ্গী শিবানন্দ তিওয়ারির দাবি, তিনি দারভাঙার কালী মন্দিরে একবার নীতীশ কুমার নাকি এক বিশেষ পুজো দেন। নীতীশের সেই পুজোতে যাতে লালু প্রসাদের কোনও ক্ষতি না হয়, তার জন্য লালু আরও একটি 'আয়োজন ' বাড়িতে করেন। এবার সেই আয়োজনের পর থেকেই মুখ্যমন্ত্রী বাড়িতে 'তেনাদের' ঘোরাফেরা চলছে কি না তা নিয়ে রয়েছে সন্দেহ।
লালুপ্রসাদ যে বিভিন্ন সময় বিভিন্ন সংস্কারে বিশ্বাস করতেন তা বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীর বক্তব্যে উঠে এসেছে। মোদীর ইঙ্গিতে উঠে আসে ২০০৮ সালের কোশী বন্যা ঘিরে এক কাহিনি। যে সময় লালু নাকি বলেছিলেন, নীতীশ সূর্যগ্রহণ চলাকালীন বিস্কিট খেয়েছেন বলেই বিহারের কোশী নদীতে বন্যা হয়েছে। এমন কথা যদিও বিহারের রাজনৈতিক মহলে ঘোরাফেরা করতে শুরু করেছে।
('ওয়ানইন্ডিয়া বাংলা' কোনও রকমের কুসংস্কারে বিশ্বাস রাখে না। বা উদ্বুদ্ধ করেনা।)












Click it and Unblock the Notifications