ডাক শুনে এল না কেউই, বিজেপি বিরোধী লড়াইয়ে একা লালু
বিজেপিকে হঠাতে আন্দোলনে নেমে একা পড়ে গেলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব, তাঁর ডাকা মহাসভায় যোগ দিচ্ছেন না সনিয়া, রাহুলরা
বিজেপিকে হঠাতে আন্দোলনে নেমে একা পড়ে গেলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। তাঁর ডাকা বিজেপি ভাগাও, দেশ বাঁচাও অভিযানে যোগ দেবে না বলে সাফ জানিয়ে দিল কংগ্রেস, বিএসপি ও বাম দলগুলি। আগামী ২৭ অগাস্ট এই মহাসভার ডাক দিয়েছিলেন লালু।
राजनीति जनसेवा का साधन है।जनमत का सम्मान सर्वोपरि है और जनता ही जनार्दन है। हमने हाशिए पर खड़े आम आदमी के हित की लड़ाई सदैव लड़ी है pic.twitter.com/ndTNppgFv2
— Tejashwi Yadav (@yadavtejashwi) August 22, 2017
২০১৯ সালে দেশকে বিজেপিমুক্ত করতে ইতিমধ্যেই বিজেপি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক আগেই কিন্তু বিজেপিকে হঠাতে বিরোধী শক্তিদের একত্রিত হওয়ার ডাক দিয়েছেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। মাস চারেক আগেই তিনি বিজেপি ভাগাও, দেশ বাঁচাও অভিযানের ডাক দিয়েছেন লালু। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে না যে এখুনি তাঁর সঙ্গে হাত মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে চাইছে অন্যান্য বিরোধীরা।
২৭ অগাস্ট লালুর মহাসভায় তাঁরা যোগ দেবেন না বলে বৃহস্পতিবারই সাফ জানিয়ে দিলেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মায়াবতী ও বামফ্রন্টের সদস্য়রা। অবশ্য নিজে না গেলেও দলের একজন প্রতিনিধিকে পাঠাবেন বলে জানিয়েছেন মায়াবতী। তবে কেন সনিয়া, রাহুলরা মহাসভায় যোগ দেবেন না সেবিষেয় খোলসা করে কিছু জানানো হয়নি। ফলে লালু নিজে মহাসভা নিয়ে যতটা আশা করছিলেন, তার কিছুই হয়ত হবে না ২৭শে অগাস্ট।












Click it and Unblock the Notifications