রাহুল গান্ধীর মোদী-পদবী মন্তব্য! কংগ্রেস নেতাকে হুঁশিয়ারি নিজেকে-পরিবারকে শ্রেষ্ঠ দাবি করা ললিত মোদীর

মোদী-পদবী মন্তব্যের কারণে সুরতের আদালত রাহুল গান্ধীকে ২ বছরের সাজা শুনিয়েছিল। যার জেরে তাঁর সাংসদ পদ গিয়েছে। এবার বিদেশ থেকে কংগ্রেস নেতাকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন আইপিএল প্রধান ললিত মোদী। এদিন তিনি টুইটারে তীব্র আক্রমণ শানিয়েছেন এবং মোদী-পদবী মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে ব্রিটেনের আদালতে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

নিজেকে নির্দোষ দাবি

টুইটে ললিত মোদী নিজেকে নির্দোষ দাবি করে বিচারে তাঁকে পলাতক হিসেবে উল্লেখ করার জন্য কংগ্রেসকে নিশানা করেছেন। তিনি দাবি করেছেন, তিনি কখনও কোনও অভিযোগে দোষী সাব্যস্ত হননি। ললিত মোদী বলেছেন, বলা হচ্ছে তিনি বিচারে পলাতক। কেন ও কীভাবে প্রশ্ন করেছেন তিনি। ললিত মোদী বলেছেন, গত ১৫ বছরে প্রমাণিত হয়নি যে তিনি কোনও পয়সা নিয়েছেন।

তিনি ও পরিবার শ্রেষ্ঠ

টুইটে ললিত মোদী নিজেকে বিশ্বের সর্বশ্রেষ্ট ক্রীড়া ইভেন্টের মানুষ হিসেবে বর্ণনা করে বলেছেন এর পিছনে তিনিই ছিলেন। ললিত আরও দাবি করেছেন, এটি প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলায় আয় করেছে। টুইটারে তিনি নিজের ঠাকুরদা ও ঠাকুরমার ছবি পোস্ট করে তাঁর দাবি গান্ধী পরিবারের থেকে ভাল কাজ করেছেন তাঁরা।
ললিত মোদী বলেছেন, কংগ্রেসের নেতারা ভুলে যাবেন না, ১৯৫০-এর দশকের গোড়ার দিকে মোদী পরিবার দেশের জন্য যে কাজ করেছে তা অনেকেই কল্পনা করতে পারবেন না।

রাহুল সাধারণ নাগরিক

রাহুল গান্ধীকে পাপ্পু বলে সম্বোধন করে তাঁকে (রাহুল) সাধারণ নাগরিক হিসেবে বর্ণনা করেছেন ললিত মোদী। তাঁর বিরুদ্ধে দেশের বিরোধী দলগুলির আক্রমণেরও জবাব দিয়েছেন। প্রাক্তন এই ক্রীড়া সংগঠক বলেছেন, সব বিরোধী নেতাদের আর কিছুই করার নেই কিংবা তাঁরা অসুস্থ বা প্রতিহিংসা পরায়ণ। তবে রাহুল গান্ধীকে নিয়ে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে জানিয়েছেন ললিত মোদী। রাহুল গান্ধীকে তিনি ব্রিটেনের আদালতে নিয়ে যাবেন এবং সেক্ষেত্রে রাহুল গান্ধীকে বড় প্রমাণ নিয়ে সেখানে যেতে হবে।

মোদী পদবী মন্তব্যে আদালতের রায়

মোদী পদবী মন্তব্যে আদালতের রায়

প্রসঙ্গত ২০১৯-এ লোকসভা নির্বাচনের আদে কর্নাটকে রাহুল গান্ধী নীবর মোদী, ললিত মোদী এবং নরেন্দ্র মোদীর নাম পরপর উল্লেখ করে বলেছিলেন, কেন সব অপরাধীদের পদবী মোদী হয়। খুঁজলে অপরাধীদের মধ্যে আরও মোদী পদবী পাওয়া যাবে বলেো মন্তব্য করেছিলেন তিনি। এর পরেই সুরাতের আদালতে বিষয়টি নিয়ে মামলা করেন স্থানীয় এক বিজেপি বিধায়ক। সম্প্রতি তার রায় ঘোষণা হয়েছে। তাঁকে ২ বছরের কারাদণ্ডের ঘোষণার জেরে লোকসভার সচিবাচল থেকে রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ খারিজ করে দেওয়া হয়।

কংগ্রেস নেতাদের নিশানা

কংগ্রেস নেতাদের নিশানা

টুইটারে ললিত মোদী বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে নিশানা করে বলেছেন, তাদের বিদেশে সম্পদ রয়েছে। এব্যাপারে তিনি বিস্তারিত জানাতে পারবেন বলেও দাবি করেছেন। ২০১০ থেকে ব্রিটেনে থাকা এই ব্যবসায়ী জানিয়েছেন, দেশে কঠোর মানহানির আইন পাশ গওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেশে ফিরবেন। (ছবি সৌজন্য: ললিত মোদীর টুইটার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+