বাজপেয়ীর প্রয়াণে বড় একা লাগে আদবানীর! ৬৫ বছরের মিত্রতার স্মৃতিই শুধু পাথেয়
৬৫ বছরের দোস্তির অবসানে বড্ড একা হয়ে পড়লেন লালকৃষ্ণ আদবানী। বন্ধুবর অটলবিহারী বাজপেয়ী নেই, শোকস্তব্ধ লালকৃষ্ণ আদবানী চাননি এই দোস্তি ভেঙে দিতে।
৬৫ বছরের দোস্তির অবসানে বড্ড একা হয়ে পড়লেন লালকৃষ্ণ আদবানী। বন্ধুবর অটলবিহারী বাজপেয়ী নেই, শোকস্তব্ধ লালকৃষ্ণ আদবানী চাননি এই দোস্তি ভেঙে দিতে। তাই সবথেকে কাছের বন্ধুর স্মরণসভায় যোগ দিয়ে গলা বুজে গেল তাঁর। বললেন, আমি স্বপ্নেও ভাবিনি অটলের স্মরণসভায় উপস্থিত থাকতে হবে আমাকে। এটা যে আমার কাছে কতটা কষ্টের তা বোঝাতে পারব না।

সোমবার নয়া দিল্লিতে বাজপেয়ীর স্মরণসভায় আদবানী বলেন, আমি সৌভাগ্যশালী যে আমার সঙ্গে বাজপেয়ীর ৬৫ বছরের মিত্রতা। তাঁর সঙ্গে সম্পর্ক আমাকে সমৃদ্ধ করেছে। তাঁর কাছে অনেক কিছু শিখেছি। আনেক কিছু জেনেছি। তাঁর কাছ থেকে পেয়েওছি অনেক কিছু। কিন্তু আমার জীবনে একটা দুঃখ রয়েই গেল।
সেই দুঃখ হল- আমার বইপ্রকাশ অনুষ্ঠানে আসেননি অটলবিহারী। তা আজও আমাকে কুরে কুরে খায়। আমার সবথেকে কাছের বন্ধুই আমার অনুষ্ঠানে আসতে পারেনি। অটলের না আসার কষ্ট ভোলার নয়। যতদিন বেঁচে থাকব এই কষ্ট আমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে।
এ প্রসঙ্গে আদবানী বলেন, যতদিন বাঁচব অটলজির দেখানো পথেই চলব। প্রত্যেকেরই তাঁর দেখানো পথে চলা উচিত। অটলজির জীবনদর্শন মেনে চলা উচিত। স্মৃতিচারণায় আদবানী বলেন, বাজপেয়ী খেতে যেমন ভালোবাসতেন, খাওয়াতেও ভালোবাসতেন। তাঁর সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল, এতদিনের বন্ধুত্ব, তারপর তাঁর সহকারী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। এমন কাছের মানুষকে হারিয়ে আজ ভাষাও হারিয়ে ফেলেছি।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications