ফেরানো হলো Mohammad Faizal-এর সাংসদ পদ! রাহুল গান্ধীও ফিরে পাবেন সাংসদ পদ?

NCP leader Mohammad Faizal: সাংসদ পদ ফিরে পেলেন লাক্ষাদ্বীপের সাংসদ মহম্মদ ফয়জ়ল (Mohammad Faizal)। সুপ্রিম কোর্টে আজ বুধবার ফয়জলের সদস্য পদ খারিজ সংক্রান্ত মামলার শুনানি ছিল। তাৎপর্যপূর্ণ ভাবে সেই শুনানি হওয়ার আগেই লাক্ষাদ্বীপের সাংসদ মহম্মদ ফয়জ়লের সংসদ পদ খারিজ করে দেওয়া হলো।

যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে রাহুল গান্ধীর সংসদ পদখারিজ করা হয়েছে। তবে ফয়জলের সদস্য পদ ফিরিয়ে দেওয়াতে আশার আলো তৈরি হয়েছে।

সাজা স্থগিত করে কেরালা হাইকোর্ট

সাজা স্থগিত করে কেরালা হাইকোর্ট

যদিও ফৌজদারি মামলায় মহম্মদ ফয়জলের সাজা স্থগিত করে কেরালা হাইকোর্ট। আর এরপরেই লোকসভার সচিবালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে মহম্মদ ফয়জ়লের লাক্ষাদ্বীপের হয়ে সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আর এরপরেই ফয় জল জানিয়েছেন, দ্রুত সংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছিল। কিন্তু তা ফিরিয়ে দিতে দীর্ঘ সময় লাগিয়ে দেওয়া হল বলে অভিযোগ তাঁর। বলে রাখা প্রয়োজন, এই বিষয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন শরদ পওয়ার। কেন সংসদ পদ ফিরিয়ে দিতে দেরি হচ্ছে সে বিষয়ে জানিয়ে এই চিঠি দেওয়া হয়।

ইচ্ছাকৃত ভাবে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে

ইচ্ছাকৃত ভাবে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে

বলে রাখা প্রয়োজন, ২০১৬ সালে ফয়জ়লের বিরুদ্ধে খুনের চেষ্টা অভিযোগ দায়ের করা হয়। প্রাক্তণ কেন্দ্রীয়মন্ত্রী পিএম সইদের এক আত্মীয়কে খুনের চেষ্টার অভিযোগ করা হয়। যদিও অভিযোগ ২০১৬ সালে হলেও ঘটনা ঘটে আদৌতে ২০০৯ সালে। যদিও মহম্মদ ফয়জ়লের দাবি ছিল তাঁকে ইচ্ছাকৃত ভাবে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। যদিও এই মামলায় ফয়জল সহ চারজনকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ শোনায় একটি নিম্ন আদালত। যদিও সেই মামলাতে চ্যালেঞ্জ করে কেরল হাই কোর্টের দ্বারস্থ হন সাংসদ। দীর্ঘ শুনানি শেষে নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ দেয়।

আশার আলো তৈরি হয়েছে কংগ্রেস শিবিরেও

আশার আলো তৈরি হয়েছে কংগ্রেস শিবিরেও

আর এরপরেই সংসদ পদ ফিরিয়ে দেওয়া হলো মহম্মদ ফয়জ়ল (Mohammad Faizal)কে। আর এরপরেই আশার আলো তৈরি হয়েছে কংগ্রেস শিবিরেও। পদবী বিতর্কে ইতিমধ্যে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছে গুজরাতের একটি নিম্ন আদালত। আর এরপরেই রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেয় লোকসভার সচিবালয়। ফলে রাহুল গান্ধী এখন আর সাংসদ নন। এই বিষয়ে খুব শীঘ্রই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন সম্ভবত কংগ্রেস নেতা। যদিও রাহুল জানিয়েছেন, গণতন্ত্র রক্ষা করতে লড়াই চালিয়ে যাবেন। তিনি সংসদের বাইরে কিংবা ভিতরে থাকলেন তাতে কিছু যায় আসে না বলেও দাবি করেছেনর রাহুল গান্ধী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+