Lakshadweep: হুড়মুড়িয়ে বাড়ছে পর্যটক, রাতারাতি লাক্ষাদ্বীপের খোঁজ রেকর্ড গড়ল সার্চ ইঞ্জিনে
নীল-সবুজ সমুদ্রের পাড়ে প্রধানমন্ত্রী মোদীর অবসর যাপন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আর সেই ছবি দেখার পর লাক্ষাদ্বীপ নিয়ে যেন আগ্রহ মুহূর্তে কয়েকশো গুণ বেড়ে গিয়েছে পর্যটকদের মধ্যে।
গত তিন দিনে নাকি পর্যটন সংস্থা মেক মাইট্রিপে ৩৪০০ শতাংশ সার্চ হয়েছে কেবল লাক্ষাদ্বীপ নিয়ে। সকলেই জানতে চাইছেন লাক্ষাদ্বীপের প্যাকেজ ট্যুর, বিমানের ভাড়া কত সেই সব একাধিক তথ্য। লাক্ষাদ্বীপে কোথায় কী রয়েেছ এই সব নিয়ে নান তথ্য জানতে চাইছেন সকলে।

গত ২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দ্বীপের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ভারতের শেষ প্রান্তে রয়েছে এই কেন্দ্র শাসিত অঞ্চল। যাঁরা আন্দামান বেড়াতে যান তাঁরাই কেবল সেখানে যান ঘুরতে। আন্দামানের পর্যটকের সংখ্যা ভারতের অন্যান্য প্রান্তের পর্যটকের সংখ্যার তুলনায় অনেকটাই কম। তার উপরে লাক্ষাদ্বীপ ভ্রমণের জন্য খুব কম পর্যটকই যান।
লাক্ষাদ্বীপ যে এতোটা সুন্দর সেটা আগে কখনও কল্পনা করতে পারেননি পর্যটকরা। মলদ্বীপের চেয়ে কোনও অংশে কম নয় এই পর্যটন কেন্দ্রের সৌন্দর্য। এখােন একাধিক ওয়াটার স্পোর্টসের সুবিধাও রয়েছে। ইতিমধ্যেই মেকমাইট্রিপের পক্ষ থেকে বিচেস অব ইন্ডিয়া ক্যাম্পেন শুরু করা হয়েছে। তাতে লাক্ষাদ্বীপের নামও রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপের একাধিক ছবি শেয়ারের পরেই মানুষের আগ্রহ এই দ্বিগুণ হারে বেড়েছে বলে মনে করা হচ্ছে।
একদিকে যেমন লাক্ষাদ্বীপ নিয়ে সার্চ বেড়েছে তেমনই মলদ্বীপের বিমান বাতিল হয়েছে একের পর এক। তাতে পর্যটকরা আরও বেশি করে মলদ্বীপ না গিয়ে লাক্ষাদ্বীপ যেতে চাইছেন। প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে মলদ্বীপের কয়েকজন মন্ত্রীর আপত্তিকর মন্তব্যের পরেই শোরগোল পড়ে গিয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্কের তিক্ততা যাতে না বাড়ে সেকারণে মলদ্বীপের প্রধানমন্ত্রী অভিযুক্ত মন্ত্রীদের বহিষ্কার পর্যন্ত করেছে। কিন্তু তাতে বিতর্ক কিছুতেই থামছে না। উল্টে বয়কট মলদ্বীপ ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মলদ্বীরে মতো ছোট রাষ্ট্রের প্রধান ব্যবসাই পর্যটন। সেখানে দেশবিদেশের পর্যটকরা সার বছর ভিড় করেন। সেই তালিকায় ভারতীয় পর্যটকও রয়েছে। হঠাৎ করে মলদ্বীেপর প্রতি ভারতীয় পর্যটকদের অনাগ্রহ তৈরি হলে দেশের অর্থনীতিতে ধাক্কা আসতে পারে। সেকারণে জল্পনা শুরু হয়ে গিয়েছে। একদিকে রাজনৈতিক উত্তাপ আরেক দিকে লাক্ষাদ্বীপের লুকিয়ে থাকা সৌন্দর্য প্রকাশ্যে এসে পড়ায় পর্যটকদের কাছে যেন প্যান্ডুরা বক্স খুলে গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications