Cyber Attack: মিনিটে ৬০ লক্ষ বার সাইবার হানার চেষ্টা G20 ওয়েবসাইটে, ফাঁস হল তথ্য
Cyber Attack: গত বছরেই ভারতে অনুষ্ঠিত হয়েছে জি ২০ সম্মেলন। ভারতের সভাপতিত্বে হওয়া সেই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রায় সবকটি জি ২০ সদস্য (G20) দেশের রাষ্ট্রনেতারা। উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রমুখ।
শুধুমাত্র রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীরাই নয়, ছিলেন ওই সব দেশের আরও অনেক উচ্চপদস্থ আধিকারিকেরা। সেই সম্মেলনেকেই টার্গেট করেছিল কেউ বা কারা? এমনই বিস্ফোরক তথ্য (Cyber Attack) সামনে এল এবার। যা একেবারে চমকে দেওয়ার মতো।

জি ২০ সম্মেলনের (G20) ওয়েবসাইটে হামলার চেষ্টা হয়েছিল। একবার নয়, একাধিকবার সাইবার হানার (Cyber Attack) চেষ্টা হয়। দেশের সাইবার বিশেষজ্ঞরা কোনও ক্রমে তা সামাল দিয়েছে। সম্প্রতি এমনটাই জানিয়েছেন, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের সিইও রাজেশ কুমার।
একটি প্রশ্নের উত্তর দিতে রাজেশ কুমার জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি করা ১৪সি উইং হ্য়াকারদের হাত থেকে বাঁচিয়েছে ওই গুরুত্বপূর্ণ ওয়েবসাইটকে। তিনি আরও জানিয়েছেন, সম্মেলন চলার সময়ে প্রতি মিনিটে ১৬ লক্ষ অ্যাটাক (Cyber Attack) করার চেষ্টা হয়েছে। ১৪সি উইং অন্যান্য এজেন্সির সাহায্য নিয়ে ওয়েবসাইট বাঁচিয়েছে।
আরও জানা গিয়েছে, বাইরের দেশ থেকে কেউ বা কারা হামলা চালানোর চেষ্টা করেছিল। ভিপিএন ব্যবহার করে চিন, কম্বোডিয়া, মালয়েশিয়ার মতো দেশ থেকে হামলার চেষ্টা হয় বলে দাবি সাইবার বিশেষজ্ঞরা।
রাজেশ কুমার জানিয়েছে, ন্যাশনাল সাইবার ক্রাইম (Cyber Attack) রিপোর্টাল পোর্টাল ২০১৯ সালে শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩১ লক্ষ সাইবার ক্রাইম সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। ৬৬,০০০ এফআইআর দায়ের হয়েছে ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে।
তিনি আরও জানিয়েছেন, হেল্পলাইনে নম্বরে ফোন করে উপকৃত হয়েছেন অনেকে। ১৯৩০ হল ন্যাশনাল সাইবার হেল্পলাইন নম্বর। এই নম্বরে ফোন করার ফলে এজেন্সির সাহায্যে উদ্ধার হয়েছে ১১০০ কোটি টাকা। ৪.৩ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications