মুম্বইয়ের ধারাভির ৭.৫ লক্ষ বাসিন্দার করোনা পরীক্ষা করবে বিএমসি
মুম্বইয়ের ধারাভির ৭.৫ লক্ষ বাসিন্দার করোনা পরীক্ষা করবে বিএমসি
মুম্বই তথা এশিয়ার সবচেয়ে বড়ো বস্তি অঞ্চল হিসাবে পরিচিত ধারাভি। প্রায় ১৫ লক্ষ মানুষের বাস। যাঁদের অধিকাংশই অভিবাসী শ্রমিক। ইতিমধ্যেই এই ধারাভিতে করোনার থাবা পড়েছে। মৃত্যুও হয়েছে তিনজনের। এর কারণ হলো এই বস্তিতে ব্যক্তিগত পরিসরের তেমন কোনও বালাই নেই। তাই সামাজিক দূরত্ব এখানে কতটা লাগু হয়েছে তা নিয়ে ধন্ধে রয়েছে উদ্ধব ঠাকরের প্রশাসন। বৃহস্পতিবার বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ১০–১২ দিনের মধ্যে ধারাভির ৭.৫ লক্ষ বাসিন্দার করোনা ভাইরাসের পরীক্ষা করা হবে।

এশিয়ার বৃহত্তম এই বস্তি ধারাভিতে ১৪টি করোনা ভাইরাসের পজিটিভ কেস পাওয়া গিয়েছে ও তিনটি মৃত্যু হয়েছে। বিএমসি ১৫০ জন চিকিৎসকের সহায়তায় এই বড় মহড়াটি করবে বলে জানিয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লকডাউন ঘোষণার অনেক আগে থেকেই কঠোর পদক্ষেপ নিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি বেসরকারি একাধিক সংস্থা। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বার হতেও নিষেধ করেছিল স্থানীয় প্রশাসন। কিন্তু তাও করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে পারেনি মহারাষ্ট্র সরকার। বর্তমানে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১১৩৫। যা দেশের মধ্যে সর্বাধিক এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭২ জনের।
পাঁচ বর্গকিলোমিটারের এই বস্তিতে প্রায় ৭০ লক্ষ বাড়ি রয়েছে। বর্তমানে মাত্র ৩ হাজারের সামান্য বেশি পরিবারকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। তবে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও লকডাউন একশো শতাংশ করতে পুরো বস্তিটি সিল করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ভারতে ৫,৮৬৫ জন সংক্রমিত হয়েছে এবং ১৬৯ জন মৃত্যু হয়েছে এই মহামারি রোগে।












Click it and Unblock the Notifications