Delhi Airport: বিমানবন্দরেই 'হার্ট অ্যাটাক', ৫ মিনিটেই 'ম্যাজিক' দেখালেন এই চিকিৎসক, ভাইরাল সেই ভিডিও
Delhi Airport: অনেকেই চিকিৎসকদের ভগবানদের সঙ্গে তুলনা করে থাকেন। আর সত্যিই যে তাঁরা ভগবানের ক্ষমতা রাখেন সেই প্রমাণ হাতেনাতে পেলেন এক বৃদ্ধ। যা একেবারে সিনেমার গল্পের মতো। আর তা জানা এবং শোনার পর অনেকেই বলছেন, এভাবেও প্রাণে বেঁচে ফিরে আসা যায়......!
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) ঘটনার ভিডিও। যা দেখে অনেকেই কুর্নিশ জানাচ্ছেন।
ইন্দিরা গান্ধী আন্তজাতিক বিমানবন্দর (Delhi Airport)। এক ৬০ বছরের বৃদ্ধ বিমান ধরবেন বলে একাই বিমাননবন্দরের টার্মিনাল ২-তে পৌঁছন। চেক-ইন এবং সিকিউরিটি চেকের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে ফুড স্টলের দিকে এগোচ্ছিলেন। আর সেই সময় হঠাত করেই ওই বৃদ্ধের মাথা ঘুরে যায়।

শুধু তাই নয়, একেবারে মাথা ঘুরে পড়ে যান। ঘটনায় বিমানবন্দরের (Delhi Airport) মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চিকিৎসকের জন্য হুড়োহুড়ি পড়ে যায় একেবারে। সেই সময় একেবারে ভগবানের দূতের মতো ঘটনাস্থলে হাজির হন এক মহিলা। যিনি নিজেকে চিকিৎসক বলে দাবি করেন।
ওই মহিলা দেখেই বুঝে যান যে, বৃদ্ধের হার্ট অ্যাটাক হয়েছে। ওই মহিলা চিকিৎসক দেরি না করে বৃদ্ধকে সিপিআর দেওয়া শুরু করেন। না থামিয়ে এবং ক্লান্ত না হয়ে একটানা পাঁচ মিনিট সিপিআর দিতে থাকেন। এমন অবস্থা দেখে অনেকেই ক্যামেরাবন্দি করে ফেলেন। এমনকি অনেকেই মহিলা কাণ্ডকারখানা সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে দেয়।
ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, এক মহিলা সেখানে আসে এবং বৃদ্ধের মুখে কিছু একটা দেন। এবং ক্রমশ সিপিআর দিতে থাকেন। একটা সময় অজ্ঞান হয়ে পড়া বৃদ্ধের জ্ঞান ফেরে এবং ধীরে ধীরে উঠে বসেন। এ যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। মুহূর্তে যদি ওই মহিলা চিকিৎসক সাহায্যের হাত না বাড়িয়ে দিতেন তাহলে মৃত্যু নিশ্চিত ছিল। এই ঘটনার পরেই মহিলা চিকিৎসকের প্রশংসা সর্বস্তরে।
Today at T2 Delhi Airport, a gentleman in his late 60s had a heart attack in the food court area.
— Rishi Bagree (@rishibagree) July 17, 2024
This lady Doctor revived him in 5 mins.
Super proud of Indian doctors.
Please share this so that she can be acknowledged. pic.twitter.com/pLXBMbWIV4
এভাবে মৃত্যুর মুখ থেকে তাঁকে ফিরিয়ে নিয়ে আসার জন্য চিকিৎসককে ধন্যবাদও জানিয়েছেন ওই বৃদ্ধ। বিমানবন্দরের তথ্য (Delhi Airport) অনুসারে, ওই বয়স্ক ব্যক্তির ইন্ডিগোর ফ্লাইটে ভুবনেশ্বর রওনা হওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দরের কর্মীরা জ্ঞান ফেরার পর তাকে বিমানবন্দরে অবস্থিত মেদান্ত মেডিকেল সেন্টারে ভর্তি করেন। সেখানেই তাঁর চিকিৎসা চলে বলে খবর।এই ঘটনায় সামইয়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দিল্লি বিমানবন্দরে (Delhi Airport)।












Click it and Unblock the Notifications