বন্দিদশা সইল না, ৬ দিনের মাথায় মৃত্যু হল 'লাদেন'র

বন্দি দশায় বেশিদিন কাটাতে পারল না 'লাদেন'। ৬ দিনের মাথায় মারা গেল অসমের ত্রাস 'বিন লােদন'। অসমের রঙজুলির জঙ্গলে একদিনে ৫ জনকে মেরেছিল ছোট্ট হাতিটি। তারপরেই এলাকায় ত্রাস হয়ে উঠেছিল সে।

বন্দি দশায় বেশিদিন কাটাতে পারল না 'লাদেন'। ৬ দিনের মাথায় মারা গেল অসমের ত্রাস 'বিন লােদন'। অসমের রঙজুলির জঙ্গলে একদিনে ৫ জনকে মেরেছিল ছোট্ট হাতিটি। তারপরেই এলাকায় ত্রাস হয়ে উঠেছিল সে। জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দারা তার আগ্রাসী আচরণ দেখে আল কায়দা জঙ্গি নেতা বিন লাদেনের নামে নাম করণ করেছিল তাদের। তাকে ধরতে রীতিমত হিমসিম খেতে হয়েছিল বনকর্মীদের। অবশেষে ড্রোনের সাহায্যে তার গতিবিধির উপর নজর রেখে। ঘুম পাড়ানি গুলি করে ধরা হয়েছিল লাদেনকে। তারপর তাকে রাখা হয়েছিল ওরাং অভয়ারণ্যে। সেখান ৬ দিন বন্দিদশাতেই ছিল সে। রবিবার ভোর সাড়ে পাঁচটায় মারা যায় লাদেন।

বন্দিদশা সইল না, ৬ দিনের মাথায় মৃত্যু হল লাদেনর

যদিও লাদেনের আসল নাম কৃষ্ণ। তার বিধ্বংসী আচরণের কারনেই নাম বদলে লাদেন রাখা হয়েছিল। কেন মৃত্যু হল লাদেনের এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। ওরাং অভয়ারণ্যে লাদেনের যত্নে কোনও ত্রুটি হয়েছিল কিনা

৫-৬ বছরের হাতিকে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়। সেখানে ৩৫ বছরের পূর্ণবয়স্ক হাতিকে এভাবে কেন বন্দি করা হল, জানতে পুরো বিষয় খতিয়ে দেখছে কেন্দ্রীয় বনবিভাগ। ইতিমধ্যেই অভিজ্ঞ চিকিৎসকের একটি দলকে পাঠানো হয়েছে। বিন লাদেনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী করণে লাদেনের মৃত্যু হল সেটা খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+