তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি, মাছের তেল! রিপোর্ট দেখেই জোর বিতর্ক, সিবিআই তদন্ত দাবি
Tirupati Temple: অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর দাবি আরও জোরালো হলো। একটি বেসরকারি পরীক্ষাগারের রিপোর্ট জানিয়ে দিল, তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে মাছের তেল ও পশুর চর্বি ব্যবহার করা হয়েছে।
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে পূর্বতন ওয়াইএসআরসিপি সরকারকে নিশানা করেছেন চন্দ্রবাবুরা। সিবিআই তদন্ত দাবি করল কংগ্রেস।

এনডিডিবি কাফ পশুখাদ্য, দুধ ও দুগ্ধজাত সামগ্রী পরীক্ষা করে থাকে। সেখানেই তিরুপতির লাড্ডুর জন্য ব্যবহৃত ঘিয়ের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তা পরীক্ষা করার পর যে রিপোর্ট বেরিয়েছে তা চাঞ্চল্যকর। এতে ফরেন ফ্যাট, পাম অয়েল, মাছের তেল, বিফ ট্যালো বা গরুর চর্বি এবং লার্ড বা শূকরের চর্বিযুক্ত টিস্য়ু রেন্ডার করে পাওয়া সাদা চর্বিযুক্ত পণ্যের উপস্থিতির সন্ধান মিলেছে।
Lab test report confirms beef fat, fish oil used in making laddus at Tirupati Balaji Temple.
— Amit Malviya (@amitmalviya) September 19, 2024
Those responsible for this act of defiling Hindu religious sentiments must be incarcerated.
Unless Hindus unite, they will be subjected to such humiliation, in the name of ‘secularism’. pic.twitter.com/wpVS28ewy6
তিরুপতির লাড্ডুতে পশুর চর্বি ব্যবহার নিয়ে প্রথমে চন্দ্রবাবু সরব হন। পরে অন্ধ্রের তথ্য প্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ এক্স হ্যান্ডলে লেখেন, তিরুমালার স্বামী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির আমাদের কাছে সবচেয়ে পবিত্র। ওয়াই এস জগনমোহন রেড্ডি প্রশাসন সেই মন্দিরের প্রসাদে ঘি-র পরিবর্তে যেভাবে পশুর চর্বি ব্যবহার করেছে তা জেনে আমি স্তম্ভিত।
যদিও ওয়াইএসআর কংগ্রেস পার্টির তরফে নাইডুর দাবি ভিত্তিহীন বলে দাবি করে বলা হয়েছিল, এটা খুবই বাজে ধরনের অভিযোগ। নাইডু রাজনৈতিক লাভের জন্য যে কোনও স্তরে নামতে পারেন বলে দাবি ওয়াইএসআরসিপি-র। দলের নেতা তথা রাজ্যসভার সাংসদ সুব্বা রেড্ডি এক্স হ্যান্ডলে পোস্ট করে সরব হয়েছেন।
সুব্বা তাঁর পোস্টে লেখেন, তিরুমালার প্রসাদ নিয়ে যে ভাষায় নাইডু অভিযোগ করেছেন তা অন্য কেউ করতে পারে না। নাইডুর এই বক্তব্য তিরুমালার পবিত্রতায় যেমন আঘাত তেমনই কোটি কোটি হিন্দুর ধার্মিক বিশ্বাসে আঘাত বলেও দাবি ওয়াইএসআরসিপির।
যদিও ল্যাবরেটরির রিপোর্ট আসার পর বিষয়টি নিশ্চিতভাবে অন্য মাত্রা যোগ করল। অন্ধ্র প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ওয়াইএস শর্মিলা গোটা ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছেন। সত্যিই লাড্ডুতে পশুর চর্বি ব্যবহার হয়েছে কিনা তার সত্যি সামনে আসা জরুরি বলে মনে করছে কংগ্রেস। তাঁর মতে, যাঁরা এই মন্দিরের দেবতাকে বিশ্বাস করেন তাঁদের ভাবাবেগ আহত হয়েছে নাইডুর বক্তব্যে।
শর্মিলা দাবি জানিয়েছেন, অভিযোগের তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গড়া হোক, নয়তো সিবিআইকে তদন্তভার দেওয়া হোক। বিশ্ব হিন্দু পরিষদের তরফে বলা হয়েছে, এটা সিরিয়াস বিষয়। ভিএইচপির জাতীয় মুখপাত্র বিনোদ বনসলের কথায়,
বিজেপি বিধায়ক টি রাজা সিং বলেছেন, প্রসাদী লাড্ডুতে গরুর চর্বি, মাছের তেল ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ এসেছে। ওয়াইএসআরসিপি সরকার থাকার সময় থেকেই এমনটা হচ্ছে। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যে এটি বড় আঘাত। এমনটা একেবারেই সহ্য করা যায় না।
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications