লাদাখে চিনের ঘুম ওড়ানো ভারতীয় 'স্পেশ্যাল ফ্রন্টিয়ার ফোর্স' আসলে কী ! কোভার্ট অপারেশন ঘিরে জল্পনা
এই ফোর্সকে সরাসরি নিয়ন্ত্রণ করে খোদ দেশের প্রধানমন্ত্রীর দফতর। দিল্লি থেকে ক্যাবিনেট সেক্রেটারিয়েট এই ফোর্সের খবর নেয়। এমনই এক ফোর্স 'স্পেশ্যাল ফ্রন্টিয়ার ফোর্স' । লাদাখে গত ২৯ অগাস্ট থেকে যা ঘটছে, তাতে ভারতের দাপুটে অবস্থানের নেপথ্যে এবার এই গোপন ফোর্স রয়েছে কী না , তা নিয়ে বহু আলোচনা শুরু হয়েছে। কীভাবে গা ঢাকা দিয়ে এই ফোর্স নিজের কর্তব্যে অবিচল তার নমুনা একাধিক কোভার্ট অপারেশনস। এমনই দাবি বহু বিশেষজ্ঞের। একজনরে দেখে নেওয়া যাক এই ফোর্স ঘিরে কিছু তথ্য।

স্পেশ্যাল ফ্রন্টিয়ার ফোর্স আসলে কী?
বিভিন্ন সংবাদপত্র ও তথ্যাদি থেকে জানা গিয়েছিল যে ,২৯-৩০ অগাস্টের রাতে চিনের সেনা যে ভারতের বুকে ঢুকবে তা আগাম গোয়েন্দা মারফৎ খবর পেয়েছিল ভারত। এদিকে, তারপরই জানা যায়, ৩১ অগাস্ট রাতে প্যানগং এলাকার গুরুতবপূর্ণ চূড়া দখলে নিয়েছে ভারতের সেনা ও স্পেশ্যাল ফ্রন্টিয়ার ফোর্স। এই প্রথম স্পেশ্যাল ফ্রন্টিয়ার ফোর্সের নাম আলোচনায় আসতে থাকে। ২৯-৩০ অগাস্টে চিনের হামলা সম্পর্কে সেনাকে আগাম গোপন গোয়েন্দা সূত্রে খবর পৌঁছনো এবং ৩১ অগাস্টের রাতের চূড়া দখল.. এই দুটি ক্ষেত্রেই স্পেশ্যাল ফ্রন্টিয়ার ফোর্সের নাম এসেছে। আর এই দুটি ঘটনা একটি বিশেষ 'লিঙ্ক' তুলে ধরছে।

কী কাজ করে স্পেশ্যাল ফ্রন্টিয়ার ফোর্স?
মূলত , সূত্রের দাবি, লাদাখের বুকে যে স্পেশ্যাল ফ্রন্টিয়ার ফোর্সের কথা শোনা গিয়েছে, তারা গোয়েন্দাবিভাগের অংশ। ভারতের গোয়েন্দাবিভাগ থেকে এদের কাজ পরিচালিত হয় বলে খবর। এরা মূলত ভারতীয় সেনার অংশ নয় বলে দাবি করছে বহু 'ওরফঅলাইন'এর খবর।

স্পেশ্যাল ফ্রন্টিয়ার ফোর্স সম্পর্কে বিশেষ তথ্য়
এই ফোর্সের হেডকোয়ার্টার সাহারানপুরের সারসাওয়াতে, বলে খবর। যদিও তা নিয়েও রয়েছে জল্পনা। এই ফোর্সে রয়েছে ভারতের ' রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং' (র), রয়েছে ইন্টেলিজেন্স এজেন্সি, এমনকি 'টিবেট এক্সিলসে'র নামও এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এই ধরনের ফোর্স 'কোভার্ট অপরেশনস' করে থাকে, যাকে বলা হয় গোপনে কোনও অভিযান চালানো। আর লাদাখের বুকে এরা এই কাজ সুনিপুণভাবে করে যাচ্ছে বলে খবর।

এস্টাব্লিশমেন্ট ২২ ও তিব্বত যোগ
এই ফোর্সকে 'এস্টাব্লিশমেন্ট ২২' নামও দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, ১৯৬২ সালের যুদ্ধের পর থেকে ধীরে ধীরে এমন একটি ফোর্স গঠনের দিকে এগিয়েছে ভারত। সেই সময় তিব্বত থেকে আসা কিছু রিফিউজি ভারতের সীমানায় বসবাস শুরু করেন। আর সেই তিব্বতের থেকে আসা রিফিউজিরাই বর্তমানে স্পেশ্যাল ফ্রন্টিয়ার ফোর্সের বিশেষ কমান্ডো। দাবি করেছে এক সংবাদপত্রের বিশেষ রিপোর্ট।

সিআইএ এবং র-য়ের দ্বারা প্রশিক্ষিত এসএফএফ!
খবর অনুযায়ী, লাদাখের বুক তাক লাগানো এই ফোর্স আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ,ভারতের গোয়েন্দা সংস্থা র, ইন্টালিজেন্স ব্যুরোর দ্বারা প্রশিক্ষিত বলে খবর। এই ফোর্সকে চিনের দিকে নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। চিনের নিউক্লিয়ার গতিবিধি সম্পর্কে খোঁজ রাখে এরা।

কোন শক্তি ধরে এই ফোর্স?
সূত্রের খবর, ৫০০০ এর বেশি এই ফোর্সে সদস্য নেই। উচ্চপদস্থ প্যারাট্রুপার ও পাহাড়ে চড়তে দক্ষ ব্যক্তিরাই এই ফোর্সের সদস্য। লেহতে এদের একটি বিশেষ ইউনিট রয়েছে। উত্তরাখণ্ডের চাকারতাতেও এদের বিশেষ দফতর রয়েছে বলে বহু সংবাদমাধ্যমের খবর।












Click it and Unblock the Notifications