সীমান্ত নিয়ে সমঝোতা নয়! লাদাখের পঞ্চম বৈঠকে চিনের চোখ রাঙানিকে জবাব ভারতের

ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, যে ভারতের সীমন্তের দিকে চোখ তুলে তাকাবে, তাকে যোগ্য জবাব দেবে ভারত। আর সেই মতো চিনকে দেওয়া হয়েছে। মোদীর এহেন বার্তাকে কার্যত খাতায় কলমে করে দেখাচ্ছে দিল্লি।

পঞ্চম বৈঠকে কড়া জবাব

পঞ্চম বৈঠকে কড়া জবাব

রবিবার লাদাখে কর্পস কমান্ডার পর্যায়ের বৈঠক হয়। সেখানেই বারবার ভারতের তরফে সীমান্ত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিল্লি। চিনের আগ্রাসনের মুখে দিল্লি জানিয়েছে , সীমান্ত নিয়ে সমঝোতার রাস্তায় তারা যাবেনা। ভারতের লেফ্টনেন্ট জেনারেল হরিন্দর সিং ও চিনের লিউলিনের এই বৈঠকে ভারত এভাবেই নিজের নীতি স্পষ্ট করে।

আগের চার দফায় যা ঘটেছে

আগের চার দফায় যা ঘটেছে

এদিকে এর আগের চার দফা আলোচনার ভিত্তিতে প্রতিশ্রুতি মতোই গালওয়ান উপত্যকা থেকে পিছু হঠেছে দু' দেশের সেনা। পাশাপাশি পূর্ব লাদাখ নিয়ে জটিলতা কাটাতে এখনও পর্যন্ত ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে বেশ কয়েক দফার বৈঠক হয়েছে। এর পাশাপাশি কূটনৈতিক স্তরে দু' দফায় ডব্লিউএমসিসি-র বৈঠক হয়েছে।

 চিন -ভারত কূটনীতি

চিন -ভারত কূটনীতি

অন্যদিকে দুই দেশের বিশেষ প্রতিনিধি অজিত ডোভাল এবং চিনের ওয়াং ই নিজেদের মধ্যে সীমান্ত ইস্যুতে একবার ভার্চুয়াল বৈঠক করেছেন বলেও জানা যায়। যে বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর দু-দেশের সেনাই নির্দিষ্ট দূরত্বে সরতে সহমতে পৌঁছায় বলে জানা যায়। তারপরেও একাধিক বিতর্কিত এলাকা থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তারপরেও যে সীমান্ত জট কাটেনি তার প্রমাণ মেলে সদ্য পাওয়া একাধিক উপগ্রহ চিত্রে। সেখানেই দেখা যায় প্যাংগং লেক সংগল্ন এলাকায় নতুন করে তাঁবু ফেলেছে লালফৌজ।

বিবাদ অব্যাহত

বিবাদ অব্যাহত

লাদাখে আগে থেকেই কয়েক হাজার সেনা ট্রুপ মোতায়েন করেছে চিন। আর তার জবাব দিতে দিল্লিও পাল্টা চালে 'মাইন্ড গেম' চালু রাখল। দৌলত বেগ ওল্ডি ও ডেপসাং এলাকায় চিন নিজের সেনা মোতায়েন শুরু করে দিয়েছে। আর তার জবাব এবার চিনের ভাষাতে চিনকে উত্তর দিতে শুরু করেছে দিল্লি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+