লাদাখে উঁচু এলাকা দখলের চেষ্টায় ড্রাগন বাহিনী! চিনের নিশানায় এবার কোন এলাকা
লাদাখে উঁচু এলকা দখলের চেষ্টায় ড্রাগন বাহিনী! চিনের নিশানায় এবার কোন এলাকা
ক্রমাগত লাদাখে উত্তেজনা বাড়তে শুরু করেছে সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই । গত ২৯ ও ৩০ অগাস্টের রাতে লাদাখে চিনের সেনার আগ্রাসনকে মোক্ষম জবাব দিয়ে ভারত পিছু হঠিয়েছিল। তারপর থেকেই ফুঁসছে চিন। দু পা পিছিয়ে চার পা এগিয়ে যাওয়ার চিনের পুরনো চেষ্টার বিষয়ে আগে থেকেই ওয়াকিবহাল ভারত। এমন পরিস্থিতিতে লাদাখে ক্রমেই উত্তেজনা বাড়ছে।

চিনের লক্ষ্য কী ছিল ?
প্যানগংয়ের দক্ষিণ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল চিনের সেনা। ২৯ থেকে ৩০ অগাস্টের রাতে চিনের এই পদক্ষেপের আগাম আঁচ করে ফেলেছিল ভারতের সেনা। ততক্ষণে ভারতের গোয়েন্দা মারফৎ চিনের হামলার খবর চলে যায় লাদাখে মোতায়েন সেনার কাছে। তারপর চিনকে মোক্ষম জবাব দিতে দেরি করেনি ভারত। মূলত প্যানগংয়ের কাছে উঁচু এলাকা দখল করাই চিনের লক্ষ্য ছিল সেই রাতে বলে খবর।

ভারতের পাল্টা চাল
জানা গিয়েছে, প্যানগং এলাকায় একটি উঁচু পরিত্যক্ত অঞ্চল নিজের দখলে রেখেছে ভারতীয় সেনা। এই এলাকা নিজের দখলে রাখার ফলে প্যানগংয়ের দক্ষিণপ্রান্তে একটা বড় এলাকা নিজের দখলে রেখে দিয়েছে ভারতীয় সেনা।

চিন কোন টার্গেট ধরে রেখেছে?
গোয়েন্দা সূত্রের খবর,চিন যদি এভাবেই এলাকা দখলের পথে এগিয়ে যেতে থাকে, তাহলে এরপর আবারও পূর্ব লাদাখে উঁচু এলাকা খোঁজার চেষ্টা করবে তারা। ফলে এবার ডেমচাক, চুমুর এলাকাগুলি দখলে রাখার চেষ্টা করতে থাকবে চিন।

চিনকে রুখতে ভারতের অস্ত্র গতিবিধি কেমন?
ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারের পোস্টার বয় রাফালে এখনও নামেনি লাদাখের সমরাভিযানে। তার আগে থেকেই থরহরিকম্প চিন জে ২০ নিয়ে লাদাখ সীমান্তে দাপট দেখাতে চেয়েছে। যার জবাবে ভারত মিরাজ ২০০০ , সুখোই ৩০ এমকেআই, জাগুয়ার লাদাখ বক্ষে মোতায়েন করে রেখে দিয়েছে।












Click it and Unblock the Notifications