লাদাখ সীমান্তে চাঞ্চল্য! সংঘাতের আবহে আকসাই চিনের কাছে রাতের আকাশে ভারতীয় সেনা হেলিকপ্টার
লাদাখ সীমান্তে উত্তেজনা! সংঘাতের আবহে আকসাই চিনের রাতের আকাশে ভারতীয় সেনা হেলিকপ্টার
মলডো-চুসুলে যে সেনা পর্যায়ের আলোচনা হয়েছিল তার তুলনায় তেনওয়েনডিয়েনের আলোচনার প্রসঙ্গ অনেকটাই আলাদা। তেনওয়েনডিয়েনের বৈঠকে প্রাধান্য পেয়েছে আকসাই চিন। যাতে দৌলত বেগ ওল্ডিতে উত্তেজনা প্রশমিত হয়, তার আলোচনা হয়েছিল। চিন খুব একটা ভারতের কথায় সায় না দেওয়ার , রাতের আকাশে ভারত তার বদলা নিয়ে নিয়েছে।

ভারতের দাবি কী ছিল?
ভারত চেয়েছিল ডেপসাং সমতলে কোনও বাধা ছাড়াই যাতে ভারতীয় সেনাকে টহল দিতে দেওয়া হয়। আর চিন তাতে রাজি হতে চায়নি। লালফৌজের কমান্ডার পর্যায়ের এই জবাব ভারত ভালোভাবে নেয়নি। ফলে আকসাই চিনের কাছে ডিবিওর রাতের আকাশে চিনকে তার প্রাপ্য জবাব দিয়েছে ভারত।

চিনুকের দাপট আকাশে
এরপর আকসাই চিনের সংলগ্ন রাতের আকাশে উড়ান নেয় ভারতীয় সেনার হেলিকপ্টার চিনুক। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, চিনুককে আকাশে ওড়ানোর সিদ্ধান্ত নেহাতই নিজের শক্তি পরীক্ষার জন্য। যদি পরিস্থিতি এমন হয় যেখানে সীমান্তে ভারতের জোরদার যুদ্ধাস্ত্র নিয়োগ প্রয়োজন হতে পারে, তার জন্য চিনুকের এই দাপুটে আকাশ অভিযান।

টি- ৯০ ট্যাঙ্ক তৈরি!
ভারত জানিয়েছে যে কোনও পরিস্থিতিতে যাতে লালফৌজকে মোকাবিলা করা যায়, তার জন্য প্রস্তুতি তুঙ্গে রয়েছে লাদাখে। উল্লেখ্য়, মার্কিন সংস্থার হাতে তৈরি চিনুক দিয়ে আকসাই চিনের আকাশে শুধু ভারতীয় সেনা টহলই দেয়নি, বরং ভারত যে ডেপসাং নিয়ে চিনের অবস্থানে খুশি নয় তাও জাানান দিয়েছে। ভারত চিনুকের পাশাপাশি, লাদাখের উচ্চতায় টি ৯০ যুদ্ধ ট্যাঙ্কও মোতায়েন করেছে।

চিনের রাস্তা নির্মাণ ও ভারতের আকাশপথে টহল
কারাকোরাম পাসের কাছে ভারতের শেষ আউটপোস্ট ১৬ হাজার ফুট উপরে। সেখান দিয়েই রাতের আকাশে ভারতের যুদ্ধ হেলিকপ্টার টহল দিয়েছে। সাম্প্রতিককালে ওই সীমান্ত এলাকায় চিনের ব্রিজ নির্মাণকে খুব একটা সহজে নিতে পারেনি ভারত। তারপরই এই পদক্ষেপ।

চিন মুখ খুলতেই ভারতের চোখ রাঙানি
এদিকে, ডিবিওতে ভারত অস্ত্রসম্ভার মোতায়েন করতেই তা খুব একটা পোশায়নি চিনের। মুহূর্তে তারা পাল্টা জবাবে এই নিজেদের প্রতিবাদ জাহির করে। যা নস্যাৎ করে দিয়েছে ভারত। উল্টে ১৬০০০ ফুট উচ্চতায় সেনা মোতায়েন করেছে দিল্লি। কারণ ওই একই উচ্চতায় চিনের প্রচুর সেনা রয়েছে। ফলে শক্তির বিচারে দিল্লি কোনও মতে পিছিয়ে থাকতে চাইছে না।

চিনের সমস্যা কোথায় ?
ভারতের দিকে গত বছর তৈরি করা ২৫৫ কিলোমিটার দীর্ঘ ডাবরুক-শিয়ক-ডিবিও রোড তৈরি করা নিয়েই চিনের মূল আপত্তি৷ এই রাস্তাটি তৈরির ফলে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর যাতায়াত এবং নজরদারি চালানোর ক্ষেত্রে অনেক বেশি সুবিধে হয়েছে৷ তবে পরপর সংঘর্ষ ও চিনের আপত্তি সত্ত্বেও ভারত এই রাস্তা তৈরির কাজ জারি রাখবে বলে জানা গিয়েছে।

কী ঘটছে ১৬০০০ ফুটের উচ্চতায় ?
চিনকে রুখতে ভারতকে এগোতে হবে। আর এই লক্ষ্যেই এবার লাদাখের দুর্গম পথগুলো সুগম করে তুলতে কাজে লেগেছে ভারতীয় সেনার বর্ডার রোড অর্গনাইজেশন। জানা গিয়েছে শায়ক নদীর হিম শীতল জলের উপর দিয়ে ভারত বিশেষ ব্রিজ তৈরি করছে যা সারা বছর ব্যবহারের যোগ হবে। এবং স্ট্র্যাটেজিক ভাবে ভারতের এই ব্রিজ নির্মাণ এক বড় দাও। তবে এরপরই ডিবিও সেক্টরেও ভারত চিন সম্পর্কের অবনতী হয়েছে আরও।












Click it and Unblock the Notifications