লাদাখে চিনকে জোর ধাক্কা দিয়ে প্যানগং এলাকায় ভারতের বড় সাফল্য! কোন অঞ্চলে দাপট বাড়াল সেনা
গত ২৯ ও ৩০ অগাস্টে লাদাখের বুকে ভারত-চিন দ্বিতীয় সংঘাত ঘিরে ফের চড়ছে কূটনীতির পারদ। এদিকে, যুদ্ধের ময়দানে পেশী আস্ফালনের আখাড়ায় পর পর চিনকে মাত দিতে শুরু করেছে ভারত! প্যানগং এলাকার দক্ষিণপ্রান্ত গতকালই ভারতীয় সেনা দখল করে নেয়। এরপর প্যানগংয়ের গ্রাউন্ড জিরো থেকে আসছে ভারতীয় সেনার সাফল্যের বার্তা।

চিন-ভারত সম্মুখে
এক সর্বভারতীয় চ্যানেলের খবর অনুযায়ী জানা গিয়েছে, লাদাখে প্যানগং এলাকার আশপাশের বহু উঁচু এলাকা আস্তে আস্তে দখলে রাখতে শুরু করে ভারত। ফলে বেশ কিছু রিজ লাইনে এবার ভারত ও চিন মুখোমুখি হতে শুরু করেছে। যদিও সেনা সূত্রে ঠিক এমন দাবি মেনে নেওয়া হয়নি।

প্যানগং নিয়ে বড় খবর!
এদিকে , সূত্রের খবর অগাস্টের ৩০ তারিখের পর কয়েকটি সতর্কতা মূলক পদক্ষেপ ভারতীয় সেনা নিয়েছে। ফলে প্যানগং বরাবর উত্তরপ্রান্তে ভারতীয় সেনার মোতায়নের ক্ষেত্রে কিছু রদবদল ঘটানো হয়েছে। উল্লেখ্য, মনে করা হচ্ছে এই রদবদলই ভারতীয় সেনাকে বাড়তি 'অ্যাডভান্টেজ' দিচ্ছে লাদাখে।

প্যানগং উত্তরে ভারতের দাপট!
এদিকে, ভারতীয় সেনার গতিবিধি থেকে স্পষ্ট যে প্যানগংয়ের দক্ষিণ প্রান্তে উঁচু এলাকা দখলের পর এবার উত্তরপ্রান্তেও ফিঙ্গার ফোর সংলগ্ন কিছু এলাকা দখলে রেখে দিয়েছে ভারত। প্রসঙ্গত, যুদ্ধনীতি অনুযায়ী পাহাড়ের যুদ্ধে যতই উঁচু এলাকা দখল করা হয়, ততই সেই এলাকা থেকে নিচে নজরদারিতে সুবিধা হয়। ফলে এলাকায় দাপট ধরে রাখা সহজ হয়।

দাপটে ধরে রেখেছে সেনা
ভারতীয় সেনা সূত্রের খবর, দেশের সেনা চিনের অংশ পা রাখেনি, তবে নিজের অংশে ক্রমাগত শক্তি বাড়িয়ে বহু স্ট্র্যাটেজিক এলাকা দখলে নিয়ে ফেলেছে। সেনা সূত্রের দাবি, 'আমরা ডমিনেটিং পজিশনে রয়েছি।'












Click it and Unblock the Notifications