প্রজাতন্ত্র দিবসে লাদাখের 'অভিষেক', দিল্লির রাজপথে বাজল 'ওঁ মণিপদ্মে হুঁ' মন্ত্র

এবারের প্রজাতন্ত্র দিবসে মোট ৩২টি ট্যাবলো প্রদর্শিত হয়। করোনা আবহে অনুষ্ঠইত এই প্যারেডেই এবারই প্রথম লাদাখের ট্যাবলো অংশ নিয়েছিল। কেন্দ্র শাসিত অঞ্চল হওয়ার পর এই সম্মানের প্যারেডে লাদাখ অভিষোক ঘটাল। ৩৭০ প্রত্য়াহারের পর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখের থিকসে মঠের কাঠামো সাধারণতন্ত্র দিবসের প্য়ারেডে দেখা গেল।

ট্যাবলোতে কোথাও ছিল না কার্গিল

ট্যাবলোতে কোথাও ছিল না কার্গিল

লেহ জেলার থিকসে মনাস্ট্রি পর্যটকদের অন্যতম দর্শন স্থান৷ তাই থিকসে মনাস্ট্রিকেই প্রথবার সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ তবে এই ট্যাবলোতে কোথাও ছিল না কার্গিলের উল্লেখ, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তা নিয়ে সরব হয়েছিলেন কার্গিল হিল কাউন্সিলের প্রধান।

ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমি অবজারভেটরি ট্যাবলোতে স্থান পায়

ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমি অবজারভেটরি ট্যাবলোতে স্থান পায়

থিকসে মনাস্ট্রি ছাড়াও লেহ-তে অবস্থিত ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমি অবজারভেটরি এবছর এই ট্যাবলোতে স্থান পায়৷ এই ইন্ডিয়ান অ্য়াস্ট্রোনমি অবজ়ারভেটরি লেহ-র হানলে-তে অবস্থিত৷ ২০১৯ সালের ৫ অগাস্ট কেন্দ্রীয় সরকার ৩৭০ ধারা তুলে দিয়ে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেয়৷

ভারতীয় সেনার তিন বিভাগের শক্তি প্রদর্শন

ভারতীয় সেনার তিন বিভাগের শক্তি প্রদর্শন

তবে, শুধু লাদাখের ট্য়াবলো নয়৷ এবার ভারতীয় সেনার তিন বিভাগের শক্তি প্রদর্শনও নজরকাড়ে৷ সিআরপিএফ এবং রাফাল যুদ্ধবিমান এবারের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হতে চলেছে৷ পাশাপাশি ২৬ জানুয়ারি দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ছিল রামমন্দিরের ট্য়াবলো। এমনকী এবছর অযোধ্য়ায় আয়োজিত দীপোৎসবের উপরেও ট্য়াবলো দেখা যায় অনুষ্ঠানে।

মোট ৩২টি ট্যাবলো ছিল প্যেরেডে

মোট ৩২টি ট্যাবলো ছিল প্যেরেডে

উল্লেখিত, করোনা পরিস্থিতিতে সবরকমের বিধি পালন করেই অনুষ্ঠিত হয় ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস। এদিন মোট ৩২টি ট্যাবলো ছিল প্যেরেডে। বিভিন্ন রাজ্যের ট্যাবলোর পাশাপাশি এদিন সেনাবাহিনীর নিজস্ব বিভিন্ন অস্ত্র সরঞ্জাম নিয়ে চলে প্যারেড। তাছাড়া এদিন ভারতের আকাশে প্রথমবার প্রজাতন্ত্র দিবসের দিন উড়ল রাফাল যুদ্ধবিমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+