আকসাই চিনে গোপনে হেলিপোর্ট নির্মাণ লালফৌজের! লাদাখ সংঘাত কোনপথে

এদিন দেশের সেনার তরফে জানানো হয় , স্থল, জল, বায়ু তিন তরফের সেনাই নিজের মতো প্রস্তুত। এদিকে, স্যাটেলাইট ছবিতে লাদাখ পরিস্থিতি নিয়ে চিনের সীমান্তের ওপারে একাধিক ভয়াবহ ছবি উঠতে শুরু করেছে। একনজরে দেখা যাক, স্যাটেলাইট চিত্র থেকে লালফৌজের কোন নতুন প্যাঁয়তারা ধরা পড়ল।

তিব্বত ও জিংজিয়াংয়ে কী ঘটছে?

তিব্বত ও জিংজিয়াংয়ে কী ঘটছে?

বিস্তারবাদের নেশায় এখনও মতত জিনপিংয়ের ফৌজ। চিনের ফৌজ এবার অধিকৃত আকসাই চিনের বুকে গোপনে হেলিপোর্ট তৈরি করতে শুরু করল। দেখা যাচ্ছে তিব্বত ও জিংজিংয়ে আগের মতো ধারাতেই পরিকাঠামো নির্মাণের কাজ অব্যাহত রেখেছে চিন। আর বিতর্কিত আকসাই চিনের ভূমিতে এই কাজ আর একবার স্পষ্ট করে চিনের বিস্তারবাদী ভাবনা।

 ভারতের ক্ষেত্রে কোন উদ্বেগ?

ভারতের ক্ষেত্রে কোন উদ্বেগ?

লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পাশ ধরে, ভারতের বায়ুসেনার ডিবিও বিমানঘাঁটির ঠিক উল্টো দিকেই চিন এই নতুন হেলিপোর্ট তৈরি করছে। যা ভারত নজরে রাখছে বলে খবর। প্রায় ১৬,৭০০ ফুট উপরের এই হেলিপোর্ট চিনকে বাড়তি সুবিধা দিতে পারে বলে খবর।

 কেন হেলিপোর্ট ফোকাসে!

কেন হেলিপোর্ট ফোকাসে!

দেখা গিয়েছে, ২০২০ সালের শুরু থেকে এই হেলিপোর্টের কাজ শুরু করে চিন। তবে মে মাসে লাদাখ আগ্রাসনের মাঝে তা বন্ধ হয়ে যায়। এরপর ফের সেই হেলিপোর্ট তৈরি হচ্ছে। ফলত, প্রশ্ন থেকেই যাচ্ছে যে, তাহলে কি নতুন করে কোনও দখলের ভাবনা চিন্তার দিকে এগোচ্ছে চিন?

 মাটির নিচে কোন নির্মাণকাজ?

মাটির নিচে কোন নির্মাণকাজ?

জানা গিয়েছে আকসাই চিনের বুকে শুধু মাটির উপরে হেলিপোর্ট নির্মাণ করেই ক্ষান্ত নয় চিন। তার সঙ্গে সেখানে মাচির নিচেও তারা নির্মাণ কাজ চালাচ্ছে। সেখানে মাটির নিচে একটি আন্ডারগ্রাউন্ড এয়ার ট্রাফিক কন্ট্রোলার নির্মিত হচ্ছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+