NEET-UG Row: পরীক্ষা কেন্দ্রের নজরদারিতেই গলদ, একে একে প্রকাশ্যে আসছে ভয়ঙ্কর সব ত্রুটি
সর্বভারতীয় মেডিকেল এন্ট্রেন্স পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় গোটা দেশ। পরীক্ষায় দুর্নীতি হয়েছে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ৩২ লক্ষ টাকায় বিক্রি হয়েছে প্রশ্ন পত্র এমন অভিযোগ প্রকাশ্যে এসেছে। তারপরেই পরীক্ষা বাতিল করে দেয় কেন্দ্র।
ঘটনার তদন্ত শুরু হতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। জানা গিয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভির কোনও নজরদারি ছিল না। সর্বভারতীয় স্তরের মেধা পরীক্ষা অথচ কোনও সিসিটিভির নজরদারি ছিল না। অথচ পরীক্ষার নিয়ম অনুযায়ী প্রতিটি পরীক্ষা ঘরে দুটো করে সিসিটিভি রাখতে হবে। এবং যেখানে প্রশ্নপত্র থাকবে সেখানেও কড়া সুরক্ষার ব্যবস্থা করা জরুরি।

গোটা দেশে এই সর্বভারতীয় মেডিকেল এন্ট্রেন্স পরীক্ষা পরিচালনা করার দায়িত্ব থাকে এনটিএ বা ন্যাশনাল
েটস্টিং অথরিটির উপরে। কিন্তু এবারে পরীক্ষা পরিচালনা নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রশ্ন পত্র ফাঁস থেকে গ্রেস মার্কস দেওয়া একের পর এক দুর্নীতির তথ্য প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে। এই পরীক্ষার দুর্নীতিতে এনটিএ-র ভূমিকা কী রয়েছে তা জানতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
তদন্ত করে দেখা গিয়েছে পরীক্ষা পরিচালনায় বিস্তর গলদ রয়েছে। যেখানে পরীক্ষার হলে কমপক্ষে ২টি করে সিসিটিভির নজরদারি থাকার কথা সেখানে কোনও সিসিটিভিই ছিল একাধিক পরীক্ষাকেন্দ্রে। এমনকী প্রশ্ন পত্র রাখার জায়গাটিও অরক্ষিত অবস্থায় পড়েছিল। সিসিিটভি থাকা তো দূরের কথা কোনও নিরাপত্তা রক্ষীও ছিল না সেখানে।
থার্ড পার্টি পরীক্ষাকেন্দ্রগুলি পরিদর্শন করেছিল তারা রিপোর্ট দিয়েছে ৩৯৯ টি পরীক্ষা কেন্দ্র অরক্ষি অবস্থায় ছিল। কোনও রকম কড়া নজরদারি সেখানে ছিল না। গোটা দেশে ৪০০০-র বেশি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন ৫ মে। পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল ১৪ জুন কিন্তু ৪ জুন ফল প্রকাশ করে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications