শরীরে ভিটামিন ডি–এর অভাব ঘটলে বাড়তে পারে করোনার ঝুঁকি, দাবি নতুন সমীক্ষার

শরীরে ভিটামিন ডি–এর অভাব ঘটলে বাড়তে পারে করোনার ঝুঁকি, দাবি নতুন সমীক্ষার

করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্বের গবেষণা যেন শেষই হচ্ছে না। রোজই নতুন নতুন বিষয় সামনে আসছে। সম্প্রতি ইজরায়েলি গবেষকরা গবেষণায় জানতে পেরেছেন যে রক্তে ভিটামিন ডি–এর স্তর কম থাকলে সেক্ষেত্রে কোভিড–১৯–এ সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

শরীরে ভিটামিন ডি–এর অভাব ঘটলে বাড়তে পারে করোনার ঝুঁকি, দাবি নতুন সমীক্ষার


ভিটামিন ডি হল একটি হরমোন যা সূর্যের আলোর সংস্পর্শের সময় ত্বকে উৎপাদিত হয় এবং শরীরে ক্যালসিয়াম এবং ফসফেটের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এবং যা হাড়, দাঁত এবং পেশী সুস্থ রাখতে প্রয়োজন। গবেষকরা বলেন, '‌আমরা করোনা ভাইরাস রোগের সংক্রমণ এবং হাসপাতালে ভর্তির সম্ভাবনা নিয়ে লো প্লাজমা ভিটামিন ডি স্তরের সংস্থাগুলি মূল্যায়ন করতে চেয়েছিলাম।’‌

সম্প্রতি এফইবিএস জার্নালে প্রকাশিত এই সমীক্ষায় জানা গিয়েছে, গবেষকরা কোভিড–১৯ টেস্ট ও ভিটামিন ডি রক্ত পরীক্ষা করেছে এমন ৭,০৮৭ জন রোগীর ওপর পরীক্ষা করা হয়েছে। এই গবেষণায় উঠে এসেছে, রক্তে কম পরিমাণে ভিটামিন ডি কোভিড–১৯ সংক্রমণের সম্ভাবনার ঝুঁকিকে স্বতন্ত্রভাবে বাড়িয়ে দেয়। গবেষণা উঠে এসেছে, ৭,৮০৭ জনের মধ্যে ৭৮২ জন (‌১০.‌০১ শতাংশ)‌ কোভিড–১৯ পজিটিভ ও ৭,০২৫ (‌৮৯.‌৯ শতাংশ)‌–এর রিপোর্ট নেগেটিভ। গবেষকরা জানিয়েছেন, পজিটিভ রোগীদের প্লাজমা ভিটামিন ডি উল্লেখযোগ্যভাবে নোগেটিভ রোগীদের চেয়ে অনেকটাই কম। এছাড়াও গবেষণায় ধরা পড়েছে যে কোভিড–১৯ যোগদানকারীদের বয়স অল্প এবং তাঁরা সকলেই পুরুষ। গবেষকরা জানিয়েছেন, '‌বিশ্লেষণে উঠে এসেছে, বয়স ৫০, পুরুষ এবং নিম্ন–মধ্য সামাজিক অর্থনৈতিক অবস্থা যাঁদের তাঁদেরও করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। ৫০ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স তাঁরা এই সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন।’‌ গবেষকদের মতে, অবিচ্ছিন্ন বিশ্লেষণগুলি কম প্লাজমা স্তরের মধ্যে সংযোগ প্রদর্শন করে এবং সার্স–কোভি–২ ভাইরাসের কারণে কোভিড–১৯ সংক্রমণ এবং হাসপাতালে ভর্তির সম্ভাবনা বাড়িয়ে তোলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+