Working Hours: “রবিবারেও অফিসে আসতে হবে,” ৯০ ঘণ্টা কাজের পরামর্শ L&T কর্তার! কমেন্টে ধুয়ে দিল নেটপাড়া

Working Hours: কর্মীদের এক সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের পরামর্শ দিয়েছিলেন ইনফোসিস কর্তা নারায়ণা মূর্তি। আর এবার কর্মীদের সপ্তাহে ৯০ ঘণ্টা (90 hours a week) করে কাজ করা উচিত বলে তীব্র সমালোচনার শিকার এল অ্যান্ড টি চেয়ারম্যান এস এন সুব্রহ্মণম (SN Subrahmanyan)।

শুধু তাই নয়, কর্মীদের রবিবারেও (sunday) ছুটি না নিয়ে কাজ করতে হবে বলে পরামর্শ দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর এমনই সব বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এল অ্যান্ড টি-এর কর্মীদের কেন শনিবারেও কাজ করতে বলা হয়, সেই প্রশ্নে সুব্রহ্মণ্যমের উত্তর ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

working

তিনি বলেন, "সত্যি কথা বলতে গেলে রবিবারেও কর্মীদের কাজ করানো উচিত, সেটা না করাতে পেরে আমি আফসোস করি।" রবিবারেও যদি কর্মীদের কাজ করাতে পারতাম, তাহলে আনন্দ পেতাম। কারণ আমি নিজেও রবিবারে কাজ করি।" ছুটির দিনে কর্মীরা বাড়িতে বসে কাজের কাজ করেন না বলে দাবি এল অ্যান্ড টি কর্তার।

সুব্রহ্মণ্যমের মতে, "ঘরে বসে কীই বা করার থাকে? কতক্ষণই বা নিজের স্ত্রীয়ের দিকে তাকিয়ে থাকবেন? কিংবা স্ত্রীয়েরাও কতক্ষণ নিজের স্বামীর দিকে তাকিয়ে থাকবেন? তাই ওসব ছেড়ে অফিসে এসে কাজে মনোনিবেশ করা উচিত।" এরপরই নিজের মন্তব্যের প্রেক্ষিতে যুক্তি সাজাতে শুরু করেন তিনি। তুলনা টানলেন চিনের সঙ্গেও।

সুব্রহ্মণ্যমের দাবি, চিনের এক নাগরিকের সঙ্গে তার সম্প্রতি কথা হয়েছে। কর্মক্ষমতার নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্রকে আগামিদিনে চিন ছাপিয়ে যাবে বলে দাবি করেন ও চিনা নাগরিক। সুব্রহ্মণ্যমের মতে, চিনা নাগরিক তাঁকে বলেছিলেন, আমেরিকানরা মাত্র সপ্তাহে ৫০ ঘণ্টা কাজ করে।

সেখানে চিনা নাগরিকরা ৯০ ঘণ্টা কাজ করে প্রতি সপ্তাহে। সেই কথা শুনেই নিজের সংস্থার কর্মীদেরও এবার সপ্তাহে ৯০ ঘণ্টা করে কাজ করাতে উদ্যোগী হয়েছেন সুব্রহ্মণ্যম। তাঁর মতে, বিশ্বে প্রথম স্থান অধিকার করতে হলে সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করা আবশ্যিক।

এরপরই প্রবল সমালোচনা ধেয়ে আসে তাঁর বিরুদ্ধে। নারায়ণা মূর্তির সঙ্গে এক আসনে বসিয়ে সুব্রহ্মণ্যমেরও তীব্র সমালোচনা করেন নেটিজেনরা। এল অ্যান্ড টি-এর এক কর্মী লেখেন, ভয়াবহ দিন ঘনিয়ে এসেছে। অপর একজন লেখেন, এধরনের মন্তব্য দাসত্ব প্রথাকে উসকানি দেওয়ার নির্লজ্জতার প্রদর্শন।

সমাজমাধ্যমে আরও নানান রকম প্রশ্ন উঠেছে। বেশি বেতনের সিইওরা তাদের সঙ্গে কেন কম বেতনের সাধারণ কর্মচারীদের কাজের চাপের তুলনা করছেন, তা নিয়ে সরব হয়েছেন অনেকে। সংস্থাকেই কাজের সময় নিয়ে অপশন রাখার দাবি তুলেছেন অপর এক গ্রাহক। তাঁর দাবি, কাজের ঘণ্টা বাড়লে টাকাও বাড়ানোর শর্ত আনা হোক। এল অ্যান্ড টি কোম্পানির কাজের পরিবেশ ও কর্মীদের প্রতি ব্যবহার নিয়েও সমালোচনা করেছেন অনেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+