পাশের রাজ্যে গিয়ে গাঢাকা দিয়েছিল, বগটুই কাণ্ডে CBI-র জালে মূল অভিযুক্ত ভাদু শেখ ঘনিষ্ঠ লালন শেখ
পাশের রাজ্যে গিয়ে গাঢাকা দিয়েছিল, বগটুই কাণ্ডে CBI-র জালে মূল অভিযুক্ত ভাদু শেখ ঘনিষ্ঠ লালন শেখ
বগটুই কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত লালন শেখ। ভাদু শেখের ঘনিষ্ঠ লালন শেখকে হন্যে হয়ে খুঁজছিল সিবিআই। তাকে ছোট লালনও বলা হয়ে থাকে। তদন্তকারীরা জানিয়েছেন এই লালন শেখ বাদু শেখের ছায়াসঙ্গী ছিল লালন শেখ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গতকাল রাতেই হানা দেয় ঝাড়খণ্ডে। রবিবার তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে ৬ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েেছ।

বহটুই কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত
বগটুই কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত লালন শেখ। ঘটনার তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই বগটুই কাণ্ডে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই। মুম্বই থেকেও গ্রেফতার করা হয়েছিল এই ঘটনায় জড়িত কয়েকজনকে। তদন্তকারীরা বেশ কয়েকজনকে জেরা করে মূল অভিযুক্তের নাম জানতে পারে। তারপর থেকেই হন্যে হয়ে তাকে খুঁজছিল সিবিআই। কিন্তু বগটুই কাণ্ডের পরেই পাশের রাজ্য ঝাড়খণ্ডে গা ঢাকা দিয়েছিল সে। তারপরেই তদন্তকারীরা তল্লাশি শুরু করে। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডে হানা দেয় সিবিআই। সেখান থেতে লালন শেখকে গ্রেফতার করে তদন্তকারীরা।

বগটুই কাণ্ডে ১০ জনের পু়ড়ে মৃত্যু
বীরভূমের বগটুই গ্রামে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে মার্চ মাস। ২১ মার্চ রাতে বগটুই গ্রামের তৃণমূল কংগ্রেস নেতা ভাদু শেখকে গুলি করে বোমা মেরে হত্যা করা হয়। এই ঘটনায় ভাদু শেখের প্রবল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস নেতা এই ঘটনা ঘটিয়েছে। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রেফতার করা হয় সেই তৃণমূল কংগ্রেস নেতাকে। ভাদু শেখকে গুলি করে হত্যা করার দিনই রাতে বগটুই গ্রামে ১০ জনকে পু়ড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ভাদু শেখের সহযোগী লালন শেখের নাম রয়েছে।

চার্জশিটে নাম লালন শেখের
এদিকে বগটুইয়ের ঘটনার ২১ জুন চার্জশিট দেয় সিবিআই। সেই চার্জশিটে লালন শেখের নাম দেওয়া হয়েছিল। লালন শেখ বড় শাল গ্রামপঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের ছায়াসঙ্গা বলে উল্লেখ করা হয়েছিল। ২১ মার্চ ভাদু শেখের খুনের পর বগটুই গ্রামে যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছিল তার নেপথ্যে ছিল এই লালন শেখ। সেদিনের ঘটনার নেতৃত্ব দিয়েছিল লালন শেখই। লালন শেখই বগটুই গ্রামে ঢুকে ১০টি বাড়িতে আগুন জ্বালিয়ে ১০ জনকে পুড়িয়ে মারে। মৃতের পরিবারের লোকেরা লালন শেখের ফাঁসির দাবিতে সরব হয়েছেন।

বগটুই কাণ্ডে চাপে কেষ্ট
বগটুই কাণ্ডের পর থেকে চাপ বেড়েছিল অনুব্রত মণ্ডলের উপরে। অনুব্রত মণ্ডল অবশ্য বিধায়ক ঘনিষ্ঠদের মধ্যে দ্বন্দ্ব বলে দাবি করে দায় এড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু তাতে তেমন কোনও লাভ হয়নি। পঞ্চায়েত ভোটের আগে লালন শেখের গ্রেফতারির ঘটনায় নতুন করে উত্তেজনা বেড়েছে বগটুইয়ে। লালন শেখের গ্রেফতারিতে আরও চাপ বাড়বে শাসক দলের অন্দরে এমনই মনে করা হচ্ছে। এদিকে আবার অনুব্রত মণ্ডল জেলে রয়েছেন। কাজেই কীভাবে বীরভূমের গড় রক্ষা করবে তৃণমূল কংগ্রেস সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications