বিজেপির সঙ্গ ত্যাগের ফল! পুরনো শরিকের বড় অংশ থাকতে চায় এনডিএতেই

ভাঙনের পথে রাষ্ট্রীয় লোক সমতা পার্টি। দলের সভাপতি কুশওয়াহার বিরুদ্ধে গিয়ে বিধায়ক লালন পাসোয়ান এবংসুধাংশুশেখর ঘোষণা করেছেন, তাঁরা এনডিএ-র সঙ্গেই থাকতে চান।

বিহারে এনডিএ-এর সঙ্গ ত্যাগের সিদ্ধান্তের জের। ভাঙনের পথে রাষ্ট্রীয় লোক সমতা পার্টি। দলের সভাপতি কুশওয়াহার বিরুদ্ধে গিয়ে বিধায়ক লালন পাসোয়ান এবং
সুধাংশুশেখর ঘোষণা করেছেন, তাঁরা এনডিএ-র সঙ্গেই থাকতে চান। একইসঙ্গে নিজেদেরকে আরএলএসপির আসল অংশ বলে দাবি করেছেন তারা। দল তাদের বলে দাবি করে দলএকসঙ্গে আছে বলে দাবি করেছেন তারা।

বিজেপির সঙ্গ ত্যাগের ফল! পুরনো শরিকের বড় অংশ থাকতে চায় এনডিএতেই

এদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা দিল্লিতে কংগ্রেস সাংসদ আহমেদ প্যাটেলের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, সমর্থকদের
নিয়ে কুশওয়াহা কংগ্রেসে যোগ দিতে পারেন।

অন্যদিকে, আরএলএসপি বিধায়ক লালন পাসোয়ান দাবি করেছেন, দলের অপর নেতা সুধাংশু শেখরকে এনডিএ-র মন্ত্রী করতে হবে। তিনি দাবি করে বলেন, এনডিএ তৈরির সময় থেকেই তারা সঙ্গে রয়েছেন। ভবিষ্যতেও তাই থাকতে চান।

লালন পাসোয়ান জানান, নরেন্দ্র মোদীকে তারা ২০১৯-এ প্রধানমন্ত্রী করতে চান। উপেন্দ্র কুশওয়াহার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই বলেও জানিয়েছেন লালন। কেননা তিনি মহাজোটের সঙ্গে হাত মিলিয়েছেন।

বিজেপির সঙ্গ ত্যাগের ফল! পুরনো শরিকের বড় অংশ থাকতে চায় এনডিএতেই

গত সোমবার কুশওয়াহা এনডিএ থেকে নিজের সরে যাওয়ার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, বিহারের জন্য বিশেষ প্যাকেজের দাবির প্রতি সহানুভূতি দেখানো হলেও, তার কিছুই করা হয়নি। একইসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিজের দলভাঙানোরও অভিযোগ করেছিলেন কুশওয়াহা।

প্রধানমন্ত্রীকে আক্রমণ করে কেন্দ্রের মন্ত্রিপদও ছেড়েছিলেন কুশওয়াহা। স্বাস্থ্য থেকে শিক্ষা বিহারের অবস্থা আগের মতোই বলে অভিযোগ করেছিলেন তিনি।

২০১৯-এর লোকসভা নির্বাচনে এনডিএ-র সঙ্গে আসনরফা নিয়ে ক্ষুব্ধ ছিলেন কুশওয়াহা। বিষয়টি নিয়ে নিজের অখুশি হওয়ার কথা জানিয়েছিলেন নভেম্বরে। লোকসভা নির্বাচনে বেশি আসনের দাবি করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+