Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সলিসিটার জেনারেল তুষার মেহতার বাড়িতে ঢোকার চেষ্টা কুণালের! সময় নিয়ে আসতে বললেন রক্ষী

শুভেন্দু অধিকারীর সঙ্গে তুষার মেহতার সাক্ষাৎ ঘিরে উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিমধ্যে সলিসিটার জেনারেলের অপসারণের দাবি তুলেছে তৃণমূল। আর এই দাবিতে ইতিমধ্যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদরা।

শুভেন্দু অধিকারীর সঙ্গে তুষার মেহতার সাক্ষাৎ ঘিরে উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিমধ্যে সলিসিটার জেনারেলের অপসারণের দাবি তুলেছে তৃণমূল। আর এই দাবিতে ইতিমধ্যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদরা। রাষ্ট্রপতির কাছে তুষার মেহতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টা আগেই এই বিষয়ে কার্যত রাজধানিতে ঝড় তুলেছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় সহ একাধিক তৃণমূল সাংসদ। আর এই বিতর্কের মধ্যেই সলিসিটার জেনারেলের বাড়ি ঢোকার চেষ্টা করেন কুণাল ঘোষ

তুষার মেহতার বাড়িতে কুণাল

তুষার মেহতার বাড়িতে কুণাল

দিল্লিতে সলিসিটার জেনারেল তুষার মেহতার বাড়িতে ঢোকার চেষ্টা করেন কুণাল ঘোষ। কিন্তু গেটে তাঁকে আটকে দেওয়া হয়। নিরাপত্তারক্ষীরা তৃণমূল নেতাকে জানান, সময় করে অ্যাপয়েন্টমেন্টে নিয়ে আসতে হবে। তাহলে ভিতরে ঢোকার সুযোগ পাওয়া যাবে। কিন্তু বারবার কুণাল ঘোষ রক্ষীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু এরপরেও তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। আর এখানেই কুণাল ঘোষের প্রশ্ন তাহলে কেন শুভেন্দু অধিকারীকে সময় ছাড়া বাড়িতে ঢোকার অনুমতি দেওয়া হল?

নারদ সংক্রান্ত ফাইল

নারদ সংক্রান্ত ফাইল

এদিন একগুচ্ছ নথি তুষার মেহতার নিরাপত্তারক্ষীর হাতে তুলে দেন কুণাল ঘোষ। নারদের বেশ কিছু প্রমাণ তুলে দেওয়া হল বলে জানিয়েছেন তিনি। কুণাল আরও জানিয়েছেন, যে নথি জমা দেওয়া হয়েছে তাতে শুভেন্দুর নাম রয়েছে। এরপরেও কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে প্রশ্ন করা হয়েছে। শুধু তাই নয়, এফআইআরে নাম থাকা সত্ত্বেও তুষার মেহতার সঙ্গে দেখা করে প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ কুণাল ঘোষের।

অপসারনের দাবি তৃণমূল সাংসদের

অপসারনের দাবি তৃণমূল সাংসদের

সোমবার রাষ্ট্রপতি ভবনে দেখা করতে যান সুখেন্দু শেখর রায় সহ একাধিক তৃণমূল সাংসদ। পরে সাংবাদিক বৈঠকে বলেন, আমরা রাষ্ট্রপতির কাছে দাবি করেছি যদি তুষার মেহতা না পদত্যাগ করেন তাহলে তাঁকে অপসারণ করা হোক। কারণ সলিসিটার জেনারেলের পদে থেকে অনৈতিক এবং বে আইনি কাজ করেছেন, দাবি সাংসদের। একই সঙ্গে রাষ্ট্রপতির কাছে শুভেন্দুর সঙ্গে তুষার মেহতার যে বৈঠক হয়নি সেই সংক্রান্ত প্রমান্য নথি সামনে আনার দাবি জানানো হয়। এরপরে সুখেন্দু শেখর রায় সাংবাদিক বৈঠকে দাবি করেন, একাধিক ধারা রয়েছে। আইন অনুযায়ী অনেককে এই কাজ করার জন্যে পদত্যাগ পর্যন্ত করতে হয়েছে। এক্ষেত্রে তা কেন হবে না সেই সংক্রান্ত প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। এই সংক্রান্ত বিষয়ে বেশ উদাহারণও তুলে ধরা হয়। একই সঙ্গে তাঁর আশঙ্কা প্রকাশ, বাড়ির সিসিটিভি ফুটেজ নষ্ট করে দেওয়া হয়নি তো?

তুষার মেহতাকে আক্রমণ অভিষেকের

তুষার মেহতাকে আক্রমণ অভিষেকের

অন্যদিকে ফের একবার তুষার মেহতাকে কড়া ভাষায় আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সলিসিটর জেনারেলের পদ ছেড়ে বিজেপির 'সিক্রেট জেনারেল' হিসেবে কাজ করা উচিত বলে তোপ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। অভিষেক সোমবার বলেন, '৭২ ঘণ্টার পরেও তুষার মেহতা, ভারতের সম্মানীয় সলিসিটার জেনারেল তাঁর নিজের বাড়ির ২০ মিনিটের সিসিটিভি ফুটেজ প্রমাণ হিসেবে প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন। এসজি, আপনি এই দুর্বল যুক্তি নিয়ে বিজেপিতে সিক্রেট জেনারেল পদে কাজ করতে পারেন, কিন্তু ভারতের সলিসিটর জেনারেল হিসেবে নয়।' উল্লেখ্য, এর আগে তুষার মেহতার বাড়ির ফুটেজ সামনে আনার দাবি করা হয়। শুভেন্দুর সঙ্গে যে তাঁর বৈঠক হয়নি তা প্রমানের জন্যে এই আওয়াজ তোলা হয় তৃণমূলের তরফে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+