ত্রিপুরাতে পুলিশি জেরা শেষ হতেই গুরুতর অসুস্থ কুণাল, বুধেই বিপ্লবের রাজ্যে পা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
পুলিশি জেরা শেষ হতেই গুরুতর অসুস্থ কুণাল ঘোষ। খোয়াই থানাতে ধর্না এবং অবস্থান করার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ সহ একাধিক তৃণমূল নেতা-নেত্রীকে নোটিশ করে ত্রিপুরা পুলিশ।সেই মামলাতে গত কয়েকদিন আগেই কুণাল ঘোষকে নোট
পুলিশি জেরা শেষ হতেই গুরুতর অসুস্থ কুণাল ঘোষ। খোয়াই থানাতে ধর্না এবং অবস্থান করার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ সহ একাধিক তৃণমূল নেতা-নেত্রীকে নোটিশ করে ত্রিপুরা পুলিশ।
সেই মামলাতে গত কয়েকদিন আগেই কুণাল ঘোষকে নোটিশ পাঠায় ত্রিপুরা রাজ্যের পুলিশ। মামলাতে জেরা করতে চেয়ে এই নোটিশ পাঠানো হয়।
সেই নোটিশ পাঠানো হলে আজ মঙ্গলবার ত্রিপুরা পুলিশের কাছে হাজির দেন এই তৃণমূল নেতা। তবে শেষ মুহূর্তে থানা বদল হয়। খোয়াই থানার বদলে এনসিসি থানায় যান কুণাল ঘোষ।

সোমবার সকালে ত্রিপুরা পৌঁছে যান কুণাল
জানা গিয়েছে, সোমবার সকালে ত্রিপুরা পৌঁছে যান কুণাল ঘোষ। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার মধ্যে খোয়াই থানাতে তাঁকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু হঠাত করেই বদলে যায় থানা।
কুণাল ঘোষ জানিয়েছেন, হঠাত করেই খোয়াই থানা থেকে আমাকে ফোন করে জানানো হয় যে খোয়াই না আসার জন্যে। তদন্তকারী আধিকারিক তাঁকে NCC পুলিশ স্টেশনে দুপুর ১২ টার সময়ে আসতে বলে। সেই মতো আগরতলাতে এনসিসি থানায় যান কুণাল ঘোষ।
সেখানে প্রায় কয়েক ঘন্টা জেরা করা হয়। আর জেরা পর্ব শেষ হতেই থানাতে বের হওয়ার সময়ে অসুস্থ হয়ে পড়েন কুণাল ঘোষ। সঙ্গে সঙ্গে তাঁকে ত্রিপুরা আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন কুণাল।

মানসিক ভাবে হেনস্তা করছে ত্রিপুরা পুলিশ
হাসপাতাল সূত্রে খবর, কুণালের সুগার লেভেল হঠাত করে কমে গিয়েছে। তবে প্রেসার লেভেল অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। চিকিৎসকরা তাঁকে কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে খবর। অন্যদিকে কুণালের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে। হাসপাতালে চলে আসে সে রাজ্যের শীর্ষ তৃণমূল নেতৃত্ব। এমনকি কলকাতা থেকেও কুণালের বিষয়ে খোঁজখবর নিয়েছেন বহু নেতাই। তবে কুণাল জানিয়েছেন, মানসিক ভাবে হেনস্তা করছে ত্রিপুরা পুলিশ। হাইকোর্টের নির্দেশ, এই মামলাতে চার্জশিট দেওয়া যাবে না। কিন্তু এরপরেও জেরা করার জন্যে ডাকা হচ্ছে।

ত্রিপুরা যাবেন অভিষেক
অন্যদিকে ত্রিপুরার মাটিতে বাতিল হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল। আদালত জানিয়েছে করোনা আবহে প্রশাসনিত সিদ্ধান্তে তারা হস্তক্ষেপ করবে না। এর আগে চারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা নিয়ে তৃণমূলের তরফে প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। আগের তিনবারের মতো শেষবারও তা না পাওয়া তৃণমূল আদালতের দ্বারস্থ হয়।
কিন্তু সেখানেও ধাক্কা তৃণমূলের। যদিও তৃণমূল সূত্রে খবর, আগামীকাল বুধবার ত্রিপুরা উড়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল না করলেও সে রাজ্যে সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক। র্যালি না হলেও কীভাবে রনকৌশল চলবে সে বিষয়ে নেতৃত্বের সংফে বৈঠক হওয়ার কথা। পাশাপাশি দুপুরে সাংবাদিক বৈঠকও অভিষেকের করার কথা রয়েছে।












Click it and Unblock the Notifications