কেউ রাস্তায় আটকে ৩০ ঘণ্টা তো কেউ আবার হাঁটলেন ১২ কিমি! মহাকুম্ভের অব্যবস্থার ছবি জানলে আঁতকে উঠবেন
2025 Prayagraj Kumbh Mela: বিশ্বমানের ব্যবস্থার দাবি করলেও তা যে নয় তা গত কয়েকদিনের ঘটনাতেই স্পষ্ট! একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা অন্যদিকে মৌনি অমবস্যায় স্নান করা নিয়ে হুড়োহুড়ি এবং পদপিষ্ট হওয়ার ঘটনায় ৩০ জনের মর্মান্তিক মৃত্যু। যা নিয়ে উত্তরপ্রদেশের যোগী সরকারকে তীব্র আক্রমণ শানাচ্ছেন বিরোধীরা।
শুধু তাই নয়, প্রস্তুতি (2025 Prayagraj Kumbh Mela) নিয়ে যে দাবি করছিল তা নিয়েও আক্রমণ শানাচ্ছে যোগী সরকার। এখানেই শেষ নয়, প্রয়াগরাজ থেকে ফেরাটাও পূর্ণার্থীদের কাছে ছিল বড় চ্যালেঞ্জ। একাধিক রাস্তা বন্ধ হয়ে যায়। যেদিকেই নজর যায় শুধু গাড়িই আর গাড়ি। একেবারে দীর্ঘ ট্র্যাফিক যানজট।

আর তাতে প্রায় বহু যাত্রী এমনও হয়েছে যে ৩০ ঘণ্টা পর্যন্ত রাস্তায় আটকে থাকতে হয়েছে বহু মানুষকে। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হয় বিশেষ করে বাচ্চা এবং বৃদ্ধ মানুষকেও। যেভাবেই হোক বেড়ানোর রাস্তা খুঁজে বেরিয়েছেন তাঁরা। কার্যত এক ভয়ঙ্কর অভিজ্ঞতা।
যদিও প্রয়াগরাজ জেলাপ্রশাসনের দাবি, রাস্তায় ব্লক থাকা সত্ত্বেও গাড়ি চলাচল স্বাভাবিক ছিল। তবে গতি যে শ্লথ ছিল মেনে নিয়েছে প্রশাসন। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, মহাকুম্ভের পার্কিং এলাকা থেকে যে রাস্তা বাইরে যাচ্ছে সেখানেই ভয়ঙ্কর যানজটের পরিস্থিতি ছিল। বের হওয়াটা একেবারেই চ্যালেঞ্জের হয়ে উঠেছিল। প্রত্যক্ষদর্শীরা সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যতদূর চোখ যাচ্ছিল শুধুই আমরা বাস দেখতে পাচ্ছিলাম।
দীর্ঘক্ষণ বসে ছিলাম। কিন্তু কিছুতেই হাইওয়ে দেখতে পাচ্ছিলাম না। আরও এক যাত্রীর কথায়, গুগল কাজ করছিল না। কাজ করছিল না ইন্টারনেটও। ১৫০ জনের একটা দলের সঙ্গে মহাকুম্ভে গিয়েছিলাম। কিন্তু নিজের চোখে দেখা ভয়ঙ্কর অব্যবস্থার কথা মনে পড়লে এখনও শিউরে উঠছেন ওই যাত্রী।
তাঁর কথায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে জোড়ো হয়ে গিয়েছিলাম। কিন্তু পার্কিং লটে পৌঁছতে যে ১২ কিমি যে হাঁটতে হবে তা ভাবতেও পারিনি। দূর দূর পর্যন্ত হাইওয়ে দেখতে পাচ্ছিলাম না। দলে দলে মানুষ রাস্তার উপরেই শুয়ে। নেই খাবার। এক ভয়ঙ্কর পরিস্থিতি বলছেন ওই যাত্রী।
2025 Prayagraj Kumbh Mela: কি বলছে পুলিশ?
অজয় পাল, ডিআইজি প্রয়াগরাজ জানিয়েছেন, ধীরে হলেও গাড়ি গাড়ি আসতে গড়িয়েছে। তবে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছি এমন অনেক অভিযোগ আমরা পেয়েছিলাম, সঙ্গে সঙ্গে সাহায্য করতে টিম পৌঁছে যায় সেখানে। কিন্ত্যু জানা যায় সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা গাড়িগুলিই কিছুক্ষণই আটকে ছিল। উত্তর প্রদেশ পুলিশ মানুষের সাহায্যে কাজ করছে। যে কোনও সাহায্যের জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।












Click it and Unblock the Notifications