কুম্ভমেলা সেজে উঠছে মাঘী পূর্ণিমার আলোয়! পুলওয়ামা কাণ্ডের পর নিরাপত্তায় কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে
মাঘী পূর্ণিমার আলোয় অপরূপ সাজে সেজে উঠছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কুম্ভমেলা। পূণ্যস্নানের তিথি ঘিরে ক্রমেই উৎসবের সাজে নিজেকে রাঙিয়ে নিচ্ছে এই লোকারণ্যের সমারোহ।
মাঘী পূর্ণিমার আলোয় অপরূপ সাজে সেজে উঠছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কুম্ভমেলা। পূণ্যস্নানের তিথি ঘিরে ক্রমেই উৎসবের সাজে নিজেকে রাঙিয়ে নিচ্ছে এই লোকারণ্যের সমারোহ। দূর দূরান্ত থেকে কনকনে ঠাণ্ডাকে উপেক্ষা করেও ভিড় জমাচ্ছেন ভক্তরা।

দিনভর ভক্তদের ঢল নামতে শুরু করে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। এরজেরে বহুক্ষণ স্তব্ধ থাকে ট্রাফিকও। মনে করা হয় কুম্ভমেলায় পঞ্চম পূণ্যস্নানটি সংগঠিত হয় মাঘী পূর্ণিমার সময়ে। আর সেই কারণেই ভক্তদের আগমন শুরু হয়ে গিয়েছে মেলায়। এদিকে, পুলওয়ামা হামলার পর থেকে কুম্ভমেলার নিরাপত্তা আরও পোক্ত করে দিয়েছে প্রশাসন। কোনওরকমের গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না মেলা চত্বরে। 'পাস' থাকলেও গাড়ি প্রবেশ কার্যত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র অত্যাবশ্যকীয় জিনিসের গাড়ির ক্ষেত্রেই ছাড় মিলছে।
Prayagraj: #Visuals from #KumbhMela on the occasion of #MaghiPurnima pic.twitter.com/a8WRRGr7oT
— ANI UP (@ANINewsUP) February 19, 2019
মনে করা হচ্ছে মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে কুম্ভমেলায় যে ভিড় হচ্ছে তা শিবরাত্রির আগে সবচেয়ে বড় জনসমাগম এই মেলায়। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ৪০ টি স্নানের ঘাট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। প্রতিটি ঘাট প্রায় ৮ কিলোমিটার লম্বা। এদিকে নিরাপত্তার কারণে বাড়তি প্যারা মিলিটারি ফোর্স মোতায়েন করা হয়েছে।












Click it and Unblock the Notifications