অকংগ্রেসি জোট সময়ের অপেক্ষা? কালীঘাটে মমতার বাড়ি আসছেন কুমারস্বামী
আগামী বছর দেশে লোকসভা নির্বাচন! ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে বিজেপি। কিন্তু কিছুটা হলেও ছন্নছাড়া বিরোধীরা। যদিও কংগ্রেসকে বাদ রেখেই তৃতীয় শক্তির একটা জল্পনা তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে।
আর এই জল্পনার মধ্যেই গত সপ্তাহেই কালীঘাটে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন অখিলেশ যাদব। এই অবস্থায় আগামীকাল বৃহস্পতিবার ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো।

লোকসভার আগে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ
যা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে জাতীয় রাজনীতিতে। আর এই রাজনৈতিক প্রেক্ষাপটেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে চলেছেন কুমারস্বামী। আগামী শুক্রবার কালীঘাটেই তৃণমূল সুপ্রিমোর মুখোমুখি প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার পুত্রের হওয়ার সম্ভাবনা রয়েছে। লোকসভার আগে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে এক সপ্তাহেরও কম সময়ে অ-কংগ্রেস বিরোধী দলের কোনও নেতার সঙ্গে ফের একবার বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমোর।

বৈঠক করেছেন অখিলেশের সঙ্গে
যদিও এর আগেই 'একলা চলো'র কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী লোকসভা নির্বাচনে মানুষের জোটের কথা বলেছেন তিনি। এমনকি তৃণমূল একা চলার ক্ষমতা রাখে বলেও শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমোর গলাতে। এই অবস্থায় অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে অখিলেশ যাদব অ-কংগ্রেসি জোটের কথা বলছেন তখন এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। তবে নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠকে বসার আগে মমতা বলেছেন, আঞ্চলিক দলগুলি সবসময়েই মজবুত হয়।

জোট বাঁধছে আঞ্চলিক দলগুলি
এই অবস্থায় রাজনৈতিকমহলগুলির বক্তব্য, লোকসভা ভোটের আগে আঞ্চলিক দলগুলিকে এক ছাতার তলায় আনতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির পাশাপাশি কংগ্রেসকে এড়িয়ে এই বিষয়ে তৃণমূল কাজ করছে বলে মত বিশ্লেষকরা। বিশেষ করে গত কয়েকদিনে রাহুল গান্ধীকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল শীর্ষ নেতারা। তাতে এই এই বিষয়টি আরও স্পষ্ট হচ্ছে বলেই মত রাজনৈতিকমহলের। তবে কলকাতায় দাঁড়িয়ে অখিলেশ যাদবকে কংগ্রেসকে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, কংগ্রেসকে তার ভূমিকা নির্ধারণ করতে হবে। আঞ্চলিক দলগুলিকে জোট গঠনের পক্ষে বলেও মন্তব্য করেছিলেন সপা সুপ্রিমো।

যদিও বিষয়টি নিয়ে মাথা ঘামাতে নারাজ বিজেপি
বিষয়টি নিয়ে একেবারেই মাথা ঘামাতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব। এক নেতার মতে, লোকসভার আগে ব্রিগেডে সবাই মিলে হাত তুলে দাঁড়িয়ে জোটের বার্তা দিয়েছিল। কিন্তু তাতে কিছু হয়নি। বরং বিজেপি আরও ফল করেছিল। সুতরাং মানুষ তৃণমূলকে আর বিশ্বাস করে না বলেও তোপ ওই বিজেপি নেতার।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications