মাস্ক পরা জরুরি নয়, ভুল কিছুই হয়নি, ধুমধাম করে ছেলের বিয়ে দিয়ে সাফাই গাইলেন কুমারস্বামী
করোনা লকডাউনের মধ্যে হইহই করে ছেলের বিয়ে দিয়েছেন জেডিএস নেতা এবং কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী।
করোনা লকডাউনের মধ্যে হইহই করে ছেলের বিয়ে দিয়েছেন জেডিএস নেতা এবং কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। এই বিয়ের অনুষ্ঠান নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। যদিও কুমারস্বামীর মতে তিনি ভুল কিছু করেননি। আর করোনা সংক্রমণের জন্য মাস্ক পরা আবশ্যিক নয় বলেও দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

ধুমধাম করে ছেলের বিয়ে
করোনা লকডাউনের মধ্যে বেঙ্গালুরুর ফার্ম হাউসে ছেলে নিখিল কুমারস্বামীর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সেরেছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। ১৫০ থেকে ২০০টি গাড়ি করে অতিথিদের সেই বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাক্তন কংগ্রেস নেতার নাতনির রেবতির সঙ্গে বিয়ে হয় নিখিলের। শুক্রবার ভোরে ছিল বিয়ের অনুষ্ঠান। সেখানে মিডিয়ার প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু তার পরেও বিয়ের অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে ছড়িয়ে পড়ে।

ভুল কিছুই হয়নি
করোনা লকডাউনের মধ্যে ধুমধাম করে ছেলের বিয়ে দিয়ে ভুল কিছুই করেননি বলে দাবি করেছেন কুমারস্বামী। তিনি জানিয়েছেন সবরকম সামধানতা অবলম্বন করা হয়েছিল। আর মাস্ক পরা জরুরি নয় বলে দাবি করেছেন কুমারস্বামী। টুইটে তিিন জানিয়েছেন সকলের আশীর্বাদের জন্য ধন্যবাদ। যখন এই দুঃসময় কেটে যাবে তখন আমরা সকলে মিলে আনন্দ করে মহাভোজ করব। একই সঙ্গে ছেলের বিয়ে নিয়ে যে সমালোচনা শুরু হয়েছে তাতেও অত্যন্ত মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন।

সমালোচনা বিেজপির
কুমারস্বামীর ছেলের বিয়ে নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছিলেন বিয়ের ভিডিও গ্রাফি খতিয়ে দেখা হবে। এবং কোনও রকম অনিয়ম পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ছেলের বিয়ে নিয়ে বিজেপি নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন কুমারস্বামী। মুম্বইয়ে শ্রমিক বিক্ষোভে পিছনে উষ্কানি কাদের ছিল এই নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন তিনি।












Click it and Unblock the Notifications