কুমারস্বামী সরকারের যবনিকা পতন, আস্থা ভোটে হেরে ১৪ মাসের নাটকের ইতি
কর্নাটকে কুমারস্বামী সরকারের যবনিকা পতন। দীর্ঘ টালবাহানার পর কংগ্রেস-জেডিএস জোট সরকারের পতন ঘটল। আস্থা ভোটে হেরে ১৪ মাসেই শেষ হল কর্নাটক সরকারের পথ চলা।
কর্নাটকে কুমারস্বামী সরকারের যবনিকা পতন। দীর্ঘ টালবাহানার পর কংগ্রেস-জেডিএস জোট সরকারের পতন ঘটল। আস্থা ভোটে হেরে ১৪ মাসেই শেষ হল কর্নাটক সরকারের পথ চলা। বিদ্রোহী বিধায়কদের অনুপস্থিতিতে কুমারস্বামী সরকারের দিকে সংখ্যা ছিল না। ভোট হলে পতন ছিল অনিবার্য, তা-ই হল মঙ্গলবার।

কর্নাটকে ২০১৮ সালের ভোটের পর বিজেপিকে রুখতে কংগ্রেস ও জেডিএস জোট গড়েছিল। সর্ববৃহৎ দল হিসেবে বিজেপির ইয়েদুরাপ্পা সরকার গড়লেও, কংগ্রেস-জেডিএসের মিলিত শক্তির কাছে হার মানতে বাধ্য হয়েছিল। তারপর জেডিএসের কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী বেছে নিয়ে মডেল জোট সরকার গড়ে তুলেছিল কংগ্রেস।
HD Kumaraswamy, JD(S) seeks appointment of Karnataka Governor, Vajubhai Vala. Kumaraswamy led Congress- JD(S) coalition government lost trust vote in the assembly today. (file pic) pic.twitter.com/JpB0iqfI6L
— ANI (@ANI) July 23, 2019
কিন্তু বিজেপির থাবা থেকে রক্ষা পেল না সেই জোট সরকার। বারবার ঘোড়া কেনাবেচার অভিযোগে কর্নাটক জোট সরকারের অস্থিরতা বজায় ছিল। ১৪ মাসের মধ্যে বারবার বিজেপি থাবা বসানোর চেষ্টা করেছে। কংগ্রেস-জেডিএস তা রুখে সরকারে থেকেছে। এবার ১৬ বিধায়কের বিদ্রোহ থেকে বাঁচতে পারলেন না কুমারস্বামী।
কংগ্রেস ও জেডিএস চাইছে যে কোনও মূল্যে আস্থা ভোট পিছিয়ে দিতে চেয়েছিল। চেয়েছিল বিদ্রোহী বিধায়করা ফিরলে আস্থা ভোটে যেতে। কিন্তু সেই লড়াই আর টিকিয়ে রাখা গেল না। বিজেপি চাইছে কালবিলম্ব না করে আস্থা ভোট করতে। কুমারস্বামী সরকারকে ফেলে ফের কর্নাটকের কুর্সিতে বসতে চাইছিলেন ইয়েদুরাপ্পা।
এদিন ১৬ জন বিদ্রোহী বিধায়ক অংশ নেননি আস্থা ভোটে। ১৬ জন বিদ্রোহী বিধায়কের মধ্যে কংগ্রেসের ১৩ জন বিধায়ক আর জেডিএসের তিন জন বিধায়ক ছিলেন। অন্যদিকে বিএসপি বিধায়কও অংশ নেননি আস্থা ভোটে। কাজেই আস্থাভোট হলে জোট সরকারের পতন ছিল অবশ্যম্ভাবী।
সেইমতো আস্থার পক্ষে কংগ্রেস-জেডিএস ভোট পায় ৯৯টি। আর বিজেপি পায় ১০৫টি ভোট। উল্লেখ্য, ম্যাজিত ফিগার ছিল ১০৩, যা ছুঁতে সক্ষম হল বিজেপি। ফলে পতন ঘটে কুমারস্বামী সরকারের। বিজেপির গেমপ্ল্যানের কাছে আরও একবার পরাজয় ঘটল কংগ্রেস ও জেডিএসের।












Click it and Unblock the Notifications