চাষী ছেলেকে বিয়ে করলে ২ লক্ষ টাকা পুরস্কার, ভোট প্রতিশ্রুতি কুমারস্বামীর
ভোট টানতে বড় চমক জেডিএসের। এবার একেবারে ভোট প্রতিশ্রুতিতেই চমর ধরালেন কুমারস্বামী। তিনি ঘোষণা করেছেন যে মেয়ে চাষীর ঘরের ছেলেকে বিয়ে করবেন তাকে ২ লক্ষ টাকা পুরস্কার েদওয়া হবে। কর্নাটকের কোলারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেন তিনি।
আগামী ১০ মে কর্নাটকে বিধানসভা ভোট। প্রচার এখুন তুঙ্গে। সব রাজনৈতিক দল প্রচারের ময়দানে ঝড় তুলেছে। সেই প্রচার সভা থেকে চমক দিয়ে ভোট প্রতিশ্রুতি দিয়েছেন জেডিএস নেতা কুমারস্বামী। চাষীর ছেলেদের বিয়ে করার পরামর্শ দিয়েছেন তিনি। তার জন্য যে মেয়ে চাষীর ঘরের ছেলেকে বিয়ে করবেন তাঁকে ২ লক্ষ টাকা দেওয়া হবে।

এদিন সভায় তিনি বলেন, তাঁর কাছে নািক একাধিক অভিযোগ জমা পড়েছে যে চাষীর ঘরের ছেলেদের কোনও মেয়ে বিয়ে করতে চাইছেন না। তাই যে মেয়ে চাষীর ঘরের ছেলেকে বিয়ে করবে তাকে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি। গতবারে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে সরকার গড়েছিল জেডিএস। যদিও সেই সরকার বেশিদিন টেকেনি। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে কেঁদে ভাসিয়েছিলেন কুমারস্বামী।
এই জোট সরকার না টেকার নেপথ্যে কংগ্রেসকেই দায়ী করেছিলেন তিনি। কুমারস্বামী অভিযোগ করেছিলেন কংগ্রেস তাঁর উপরে ভীষণভাবে চাপ তৈরি করেছিল। সেকারণে তিনি মুখ্যমন্ত্রী পদে থেকেও কাজ করতে পারছিলেন না। তাই ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন। এবার একক ভাবেই লড়াইয়ে নামছে জেডিএস। ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় ১২৩টি আসন পাবেন বলে দাবি করেছেন কুমারস্বামী। ইতিমধ্যেই ৯৩ জনের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছেন কুমারস্বামী।

এদিকে কংগ্রেসের অন্দরে অতুন করে বিবাদ তৈির হয়েছে। ডি শিবকুমার না সিদ্দারামাইয়া কে হবেন মুখ্যমন্ত্রী মুখ তা নিয়ে দড়ি টানাটানি চলছে। যদিও দুই নেতাই বলেছেন হাইকমান্ড যাঁকে চাইবেন তাঁকেই মুখ্যমন্ত্রী পদে বসানো হবে। এই নিয়ে দুই নেতাই প্রকাশ্যে মন্তব্য করেছেন ডি শিবকুমার প্রকাশ্যে বলেছেন পার্টি যদি তাঁকে মুখ্যমন্ত্রী মুখ করতে চায় কর্নাটকে তাহলে তাতে তাঁর কোনও আপত্তি নেই। আবার সিদ্দারামাইয়ার নেতৃত্বে ভোটে লড়তেও তাঁর আপত্তি নেই বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications