আজই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন কুমারস্বামী, কর্নাটকে চরমে রাজনৈতিক সংকট

আস্থা ভোেটর অপেক্ষা না করেই আজই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন কুমারস্বামী।

আস্থা ভোেটর অপেক্ষা না করেই আজই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন কুমারস্বামী। সন্ধে ৭টা নাগাদ তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন বলে সূত্রের খবর। সম্ভবত তখনই তিনি রাজ্যপালের হাতে নিজের ইস্তফা পত্র দেবেন। যদিও মুখ্যমন্ত্রীর দফতর এরকম কোনও খবরের সত্যতা স্বীকার করেনি। রাজ্যপালের সঙ্গে কুমারস্বামী দেখা করতে যাওয়ার খবরের সত্যতা নেই বলে জানানো হয়েছে।

আজই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন কুমারস্বামী, কর্নাটকে চরমে রাজনৈতিক সংকট

তবে যদি আজই আস্থাভোট হয় তাহলে কোনওভাবেই জিততে পারবে না কংগ্রেস-জেডিএস জোট সরকার। ১৬ জন বিদ্রোহী বিধায়কই অংশ নিচ্ছেন না আস্থা ভোটে। এই ১৬ জন বিদ্রোহী বিধায়কের মধ্যে কংগ্রেসের ১৩ জন বিধায়ক আর জেডিএসের তিন জন বিধায়ক। অন্যদিকে বিএসপি বিধায়কও অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। কাজেই আস্থাভোট হলে যে জোট সরকারের জেতা কঠিন হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

সেকারণেই শুক্রবার আস্থাভোট করানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল বিজেপি। রাজ্যপালের কাছে দরবার করেছিল তাঁরা। শেষে রাজ্যপাল নির্দেশ দিয়েছিলেন সেদিনের মধ্যেই আস্থাভোট করানোর। কিন্তু স্পিকার সে নির্দেশ অমান্য করেই বিধানসভা মুলতুবি করে দিয়ে জানিয়েছিলেন, তিনি সোমবার আস্থাভোট করাবেন। সেই মতো সোমবার অধিবেশন শুরু হলেও দুপুর দেড়টার মধ্যে কোনও আস্থা ভোট হয়নি। শেষে সন্ধে ৬টার মধ্যে আস্থা ভোট করানোর দাবি ওঠে। তার পরেই শোনা যাচ্ছে সন্ধে সাতটা নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন কুমারস্বামী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+