কুমার বিশ্বাস বিগ বস -৮ এর প্রতিযোগী?

আরে নেবেন কী বলছেন! কানাঘুসোয় যা খবর ইতিমধ্যে কুমার বিশ্বাস নতুন পন্থা নিয়ে নিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, টেলভিশনের জনপ্রিয় ধারাবাহিক বিগ বস-এর নয়া পর্বের জন্য কুমার বিশ্বাসকে প্রতিযোগী হওয়ার প্রস্তাব দিয়েছে এন্ডেমল (বিগ বসের নির্মাতা এন্ডেমল)। বিগ বস করার জন্য ৫ কোটি টাকার চুক্তিরও প্রস্তাব দেওযা হয়েছে তাঁকে।
বিগ বস-এর কাছ থেকে প্রস্তাব যে এসেছে সে কথা স্বীকার করে নিয়েছেন কুমার বিশ্বাস। কিন্তু তিনি সেই প্রস্তাব গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। কিন্তু সূত্রের খবর অনুযায়ী, বিগ বস-এ প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন আপের এই নেতা।
হিন্দি ভাষায় কৌতুক কবিতা লিখতেন কুমার বিশ্বাস। আজ পর্যন্ত বহু কবিতাই তাঁর কলম থেকে বেরিয়েছে। খুব শীঘ্রই তাঁর লেখা কবিতায় তৈরি হওয়া গানে গলা দেবেন দেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে।
লোকসভা নির্বাচন ২০১৪-এ কংগ্রেসের শক্ত ঘাঁটি আমেঠী থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কুমার বিশ্বাস। একদিকে তাঁর বিপরীতে ছিলেন বিজেপির স্মৃতি ইরানি ও অন্যদিকে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। যদিও রাহুল গান্ধীর শক্ত ঘাঁটিতে তাঁকেই চ্যালেঞ্জ করে আরও কিছু সমর্থক সংখ্য়া বাড়াতে সমর্থ হয়েছিলেন ঠিকই কিন্তু তাতে আখেরে লাভ হয়নি। রাহুল গান্ধী যেখানে ৩,০০,৭৪৮ ভোট পাওয়া স্মৃতি ইরানিকে হারিয়ে ৪,০৮,৬৫১ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। সেখানে কুমার বিশ্বাস পেয়েছিলেন মাত্র ২৫,৫২৭টি ভোট। এর ফলে তাঁর জামানত জব্দ পর্যন্ত হয়েছিল।












Click it and Unblock the Notifications