Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিগ বস ৮ এর জন্য ২১ কোটি টাকার দাবি আপ নেতা কুমার বিশ্বাসের!

বিগ বস ৮ এর জন্য ২১ কোটি টাকার দাবি আপ নেতা কুমার বিশ্বাসের!
মুম্বই, ৪ সেপ্টেম্বর : বিতর্ক যেন পিছু ছাড়তে চায় না আম আদমি পার্টির নেতা কুমার বিশ্বাসের। ফের নয়া বিতর্কে জড়ালেন বিশ্বাস। কালার্সের জনপ্রিয় শো বিগ বস ৮-এ প্রতিযোগী হিসাবে কুমার বিশ্বাসকে দেখা যেতে পারে বলে শোনা গিয়েছিল। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে বিগ বসের বাড়িতে কুমারের থাকার কোনও সম্ভাবনাই নেই। বিগ বসের বাড়িতে থাকার জন্য এই আপ নেতা ২১ কোটি টাকার দাবি করেছেন বলে খবর।

বিগ বস ৮-এর জন্য যে কুমার বিশ্বাসের নাম ভাবা হয়নি তা নয়। চ্যানেল কর্তৃপক্ষের দাবি, প্রাথমিক প্রতিযোগী বাছাই পর্বে কুমার বিশ্বাসের নাম ভাবা হয়েছিল। কিন্তু এরই মধ্যে লিখিতি ভাবে চ্যানেলের কাছে কুমার বিশ্বাস শর্ত রাখেন তাঁকে বিগ বস অনুষ্ঠানে প্রতিযোগী হিসাবে নিতে গেলে কালার্সকে ২১ কোটি টাকা তাঁকে দিতে হবে। যে টাকা তিনি সেনাকর্মীদের বিধবা স্ত্রী কল্যাণ তহবিলে দেবেন।

এদিকে সূত্রের খবর অনুযায়ী, বিগ বস অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আগে ৫ কোটি টাকা দাবি করেছিলেন বিশ্বাস। (সেটা অবশ্য কোনও তহবিলের জন্য নয়, নিজের জন্যই) তবে চ্যানেল কর্তৃপক্ষ কুমার বিশ্বাসের শর্ত খারিজ করেছে। এমনকী চ্যানেলের তরফে জানানো হয়েছে, "প্রাথমিকভাবে কুমার বিশ্বাসের নাম ভাবা হলেও তা চূড়ান্ত করা হয়নি, এবং আপ নেতাকেও কোনও আনুষ্ঠানিক আমন্ত্রণও জানানো হয়নি।" কুমার বিশ্বাসের এই খোলা চিঠির পর সে সম্ভাবনাও বিশ বাও জলে।

এদিকে বিগ বস-এ ঢোকার সম্ভাবনা ক্ষীণ বুঝতে পেরেই অন্য সুর ধরেছেন কুমার বিশ্বাস। তাঁর কথায়, বিগ বস টিভিতে আগেও তিনি দেখেছেন। এবং সেখানে বাড়ির ভিতরের যা পরিবেশ তাতে তিনি স্বচ্ছন্দ নন। কিন্তু সেনা কর্মীদের বিধবা স্ত্রীদের জন্য একটি ভারি অঙ্কের টাকা আনতে পারবেন ভেবেই নাকি তিনি বিগ বসে অংশগ্রহণে রাজি হয়েছিলেন। চ্যানেল শর্ত মানছে না বলে তিনিও বিগ বসে যাচ্ছেন না।

তবে শেষ পর্যন্ত কুমার বিশ্বাস বিগ বসে থাকবেন কি থাকবেন না সে বিষয়ে পরিস্কার করে কিছু বলেনি চ্যানেল কর্তৃপক্ষ। তার জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে অনুষ্ঠানটি শুরু হওয়া পর্যন্ত। সূত্রের খবর অনুযায়ী আর দু-আড়াই সপ্তাহের মধ্যেই শুরু হবে বিগ বস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+