বিজেপিতে এলেন কুমার শানু

গত শতাব্দীর নয়ের দশকের বলিউড কাঁপানো এই গায়কের সঙ্গে বিজেপির গাঁটছড়া নতুন নয়। ২০০৪ সালে তৎকালীন বিজেপি সভাপতি বেঙ্কাইয়া নাইডুর ডাকে সাড়া দিয়ে দলে যোগ দিয়েছিলেন। কিন্তু কিছুদিন পরই দল ছেড়ে দেন। বলেছিলেন, তিনি গানবাজনা নিয়েই থাকতে চান। দশ বছরের ব্যবধানে ফের ফিরলেন বিজেপিতে। মঙ্গলবার অমিত শাহ তাঁর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে স্বাগত জানান।
কুমার শানু সাংবাদিকদের বলেছেন, নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কর্মকাণ্ড তাঁর ভালো লেগেছে। তাই বিজেপিতে আসা। ২০১৬ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতার বদল হবে বলেও দাবি করেন তিনি।
কুমার শানু ওরফে কেদারনাথ ভট্টাচার্য এক সময় বলিউডকে একের পর এক সুপারহিট হিন্দি গান উপহার দিয়েছেন। 'আশিকি', 'সাজন', '১৯৪২: আ লাভ স্টোরি', 'বাজিগর', ফুল অউর কাঁটে', 'সাথী' ইত্যাদি ছবিতে তাঁর গাওয়া গানগুলি আজও লোকের মুখে মুখে ফেরে।
Delhi: Singer Kumar Sanu joins BJP pic.twitter.com/34izcjjkzX
— ANI (@ANI_news) December 2, 2014 











Click it and Unblock the Notifications