Gangster Kuldeep Murder: আদালতে নিয়ে যাওয়ার পথে গ্যাংস্টার কূলদীপকে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু
Gangster Kuldeep Jaghina Murder: আতিক আহমেদের ঘটনার পুনরাবৃত্তি এবার রাজস্থানে! আদালতের মধ্যেই কুখ্যাত গ্যাংস্টার কুলদীপ সিংকে গুলি করে খুন। জয়পুর থেকে ভরতপুরে নিয়ে আসা হচ্ছিল কুখ্যাত ওই গ্যাংস্টারকে।
আর সেই সময় হঠাত করেই তার উপর হামলা হয়। পুলিশের উপর লঙ্কার গুলি ছিটিয়ে কূলদীপকে খুন করা হয়। এমনটাই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

বিজেপি নেতা কিরপাল সিং জাগিনা হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন গ্যাংস্টার কূলদ্বীপ। ফলে তার মৃত্যু তদন্তে প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।
তথ্য অনুযায়ী, জয়পুর পুলিশের দল গ্যাংস্টার কুলদীপ সিং জাগিনাকে একটি সরকারি বাসে করে ভরতপুরে নিয়ে যাচ্ছিল। বাসটি টোলপ্লাজাতে দাঁড়ানোর পরেই হঠাত করেই একদল দুষ্কৃতি এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। অন্তত ৮ থেকে ১০ রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে বলে অভিযোগ পুলিশের।
আর তাতেই গুলিবিদ্ধ কুখ্যাত এই দুষ্কৃতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। যদিও দ্রুত কূলদিপকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান পুলিশ আধিকারিকরা। কিন্তু ততক্ষণে সব শেষ! ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের নিরাপত্তার মধ্যেই কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। নিরাপত্তায় কীভাবে গাফিলতি তা নিয়েও প্রশ্ন উঠছে।
যদিও পুলিশের দাবি, ঘটনায় দুষ্কৃতিদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। খুব শীঘ্রই গ্রেফতার করা হবে। শুধু বিজেপি নেতাকে খুনের অভিযোগই নয়, কুখ্যাত গ্যাংস্টার কুলদীপ সিংয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে পুলিশের খাতায়। এমনকি এলাকার ত্রাস ছিল সে।
বলে রাখা প্রয়োজন, উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদকে মেডিক্যাল করার সময় গুলি করা হয়। পুলিশের উপস্থিতিতেই এই গুলি চলে। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল রাজস্থানে।












Click it and Unblock the Notifications