পাকিস্তান কূলভূষণ মামলার রায় ইংরাজিতে প্রকাশ হওয়ায় বুঝতে পারেনি! গিরিরাজের খোঁচা

কুলভূষণ মামলায় ভারতের দীর্ঘ আইনি লড়াইয়ের পর দেশজুড়ে স্বস্তির হাওয়া। পাকিস্তানের আদালতে ভারতীয় প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণকে ফাঁসির যে সাজা শোনানো হয়েছিল, তা আন্তর্জাতিক আদালত রধ করে দিয়েছে।

কুলভূষণ মামলায় ভারতের দীর্ঘ আইনি লড়াইয়ের পর দেশজুড়ে স্বস্তির হাওয়া। পাকিস্তানের আদালতে ভারতীয় প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণকে ফাঁসির যে সাজা শোনানো হয়েছিল, তা আন্তর্জাতিক আদালত রধ করে দিয়েছে। ফলে স্বভাবতই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দিল্লি। কুলভূষণ মামলায় আন্তর্জাতিক আদালতের এই রায়ের পর যদিও পাকিস্তান সরকার সোশ্যাল মিডিয়ায় দাবি করেছে, যে তারা এই মামলায় নৈতিক জয় পেয়েছে।

কূলভূষণ মামলার রায় ইংরাজিতে প্রকাশ হওয়ায় পাকিস্তান বুঝতে পারেনি! গিরিরাজের খোঁচা

পাকিস্তানের টুইটে বলা হয়েছে, 'পাকিস্তানের জন্য বড় জয়। কূলভূষণেকে ভারতের হাতে তুলে দেওয়ার আর্জি খারিজ হয়ে গিয়েছে আন্তর্জাতিক আদালতে। .. '। এরপরই চরম কটাক্ষের সুরে তোপ দাগেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, তথা বেগুসরাইয়ের দাপুটে গেরুয়া সাংসদ গিরিরাজ সিং। তিনি আরও একটি টুইটে বার্তা দেন, যে পাকিস্তান এই মামলার রায়ের কিছথুই বুঝতে পারেনি কারণ, তা ছিল ইংরাজিতে। নিজের টুইটে গিরিরাজ সিং জানান, ' তোমাদের দোষ নয়। রায় ইংরাজিতে এসেছে।'

কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড রধের নির্দেশ দিয়ে আন্তর্জাতিক আদালত জানিয়ে দেয়, পাকিস্তান যতদিন না পর্যন্ত এই মামলার রায় পর্যালোচনা করছে, ততদিন পর্যন্ত এই দম্ড স্থগিত রাখতে হবে। প্রসঙ্গত, কুলভূষণের মৃত্যু দণ্ড রধ করতেই দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের সঙ্গে চরম আইনি লড়াই করে চলেছে ভারত। আপাতত এই মামলার রায়ে আদালতের অবস্থানে স্বস্তি পেয়েছে দিল্লি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+