মণিপুরের কুকিরা কি ইজরায়েলের হারিয়ে যাওয়া ভাই? DNA পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য
ইজরায়েল-হামাসের যুদ্ধে লেবানন থেকে হিজবুল্লা গোষ্ঠী হাসামের পক্ষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কথা জানিয়েছে। অন্যদিকে চারদিক থেকে হামলায় ঘেরা দেশকে বাঁচাতে সারা বিশ্ব থেকে ইহুদি নাগরিকরা ইজরায়েলে ফিরে যাচ্ছেন। এর মধ্যে মণিপুরের কুকি সম্প্রদায়ও রয়েছে।
ইজরায়েল ভারতের এই সম্প্রদায়কে লস্ট ট্রাইবের মর্যাদা দেয়। কিন্তু হাজার বছরের বেশি সময় ধরে মণিপুরে বসবাসকারী এই সম্প্রদায়ের সঙ্গে ইহুদিদের সম্পর্ক কী? কেনই বা ইজরায়েল এঁদের গ্রহণ করছে।
খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর কথা। সেই সময় ইজরায়েলে একের পর এক বিদেশি শাসন চলছিল। অসিরীয় শাসনের সময় ইজরায়েলের আদি বাসিন্দা অর্থাৎ ইহুদিদের ১২ টি উপজাতিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

এই সময়ে অনেক উপজাতি ভারতের বিভিন্ন রাজ্যে বসতি স্থাপন করে। বনেই মেনাশে তাদের একরূপ। এঁরা মণিপুর ও মিজোরেমে গিয়ে বসবাস শুরু করে। মণিপুর ও মিজোরামে বসবাসকারী কুকিরা যে ইজরায়েলের দূরসম্পর্কের আত্মীয় তা অবশ্য প্রকাশ্যে আসতে অনেকটা সময় লেগে যায়। ১৯ শতকে খ্রিস্টান মিশনারিরা পৌঁছতে শুরু করলে, দেখা যায়, কুকি সম্প্রদায়ের রীতিনীতি ইহুদিদের মতোই।
এর জন্য অবশ্য ডিএনএ পরীক্ষা করা হয়েছে। কলকাতার সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি ২০০৫ সালে জানায়, কুকি উপজাতিদের সঙ্গে ইজরায়েলের ইহুদিদের জিনগত সম্পর্ক রয়েছে। উভয়ের মধ্যেকার একটি বিশেষ ধরনের জেনেটিক সিকোয়েন্স কোড পাওয়া গিয়েছে। এই কোডটি উজবেকিস্তানে বসবাসকারী ইহুদিদের মধ্যেও পাওয়া যায়।
উল্লেখ করা যেতে পারে ১.২৫ কেটির বেশি জনসংখ্যার ইহুদিরা সারা বিশ্বে তাদের লোকেদের সন্ধান করে চলেছে। সেদেশে প্রত্যাবর্তনের আইনও রয়েছে। এর আওতায় এই ধর্মের অনুসারীদের বাস যেখানেই হোক না কেন, তারা ফিরতে পারবেন। ইজরায়েল ফিরে যাওয়াদের নাগরিকত্ব দেয় এবং তাদের বসতি স্থাপনে সহায়তা করে। সেই মতো অনেক কুকিও ইজরায়েলে গিয়েছে।
উভয়ের ভাষা ও ঐতিহ্যে অনের মিল রয়েছে। কুকিরা যে শাল ব্যবহার করে, তাকে বনি মেনাশে বলা হয়। অন্যদিকে ইহুদিরা প্রার্থনার সময় যে শাল ব্যবহার করে তা একই রকমের। এমন কী কুকিরা যে তাদের আলাদা পতাকা নিয়ে কথা বলে, সেখানে ইজরায়েলের মতো একটি তারকা রয়েছে। এই তারকাকে ডেভিডের তারকা বলা হয়।
ভারত থেকে যাওয়া ইহুদিরা গাজা ও পশ্চিম তীরের সীমান্ত এলাকায় বসতি স্থাপন করে। এগুলো প্রকৃতপক্ষে বিপজ্জনক এলাকা। যেখানে জঙ্গিরা রীতিমতো সক্রিয় থাকে।












Click it and Unblock the Notifications