ভারত পেল নতুন বায়ুসেনা প্রধান, ভাদোরিয়ার জায়গায় নতুন দায়িত্বে এয়ার মার্শাল ভি আর চৌধুরী
ভারতের নতুন বায়ুসেনা প্রধান হলেন এয়ার মার্শাল ভি আর চৌধুরী
নাম ঘোষণা হয়ে গিয়ছিল আগেই। অবেশেষে বৃহঃষ্পতিবার থেকে দায়িত্বে এলেন দেশের নতুন বায়ুসেনা প্রধান বিক্রম রাম চৌধুরী। এদিকে ৩০ সেপ্টেম্বর অবসর নিলেন পূর্ববর্তী বায়ুসেনা প্রধান আর কে এস ভাদোরিয়া। তাঁর জায়গাতেই নতুন দায়িত্বে এলেন ভি আর চৌধুরী ১৯৮২ সালে তিনি ভারতীয় বায়ুসেনার সঙ্গে যুক্ত তিনি৷ দীর্ঘ কর্মজীবনে ৩,৮০০ ঘণ্টা উড়ানের অভিজ্ঞতা আছে তাঁর৷

মিগ-২৯ এয়ারক্র্যাফ্ট চালাতে বিশেষ ভাবে সক্ষম
এমনকী মিগ-২৯ এয়ারক্র্যাফ্ট চালাতে বিশেষ ভাবে দক্ষ ভি আর চৌধুরী৷ তবে দেশের নতুন বায়ুসেনা প্রধানের নাম আগেই ঘোষণা করে দিয়েছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। এমনকী ৩০ সেপ্টেম্বরই যে পূর্বসূরীর থেকে কাজ বুঝে নেবেন সেকথাও জানানো হয়েছিল। তবে এতদিন বায়ুসেনার উপ-প্রধান পদে নিযুক্ত ছিলেন ভি আর চৌধুরী।

সামলেছেন উপপ্রধানের দায়িত্ব
২০২১ সালে এয়ার মার্শাল হরজিৎ সিং অরোরার অবসরের পর উপ-প্রধান হয়েছিলেন তিনি। এদিকে সেনার একাধিক গুরু দায়িত্ব সামলানোর পাশাপাশি এর আগে ওয়েস্টার্ন এয়ার কম্যান্ডের চিফ ছিলেন চৌধুরী৷ এ ওয়েস্টার্ন কম্যান্ডের মধ্যেই পড়ে লাদাখ সীমান্তে৷ এখানেই গত বঠর থেকে চিনের সঙ্গে সংঘাতে জডিয়েছিল ভারত। সই সময় শক্ত হাতে গোটা পরিস্থিতির মোকাবিলা করেন তিনি।

কার্গিল যুদ্ধেও বড় অবদান
এদিকে চলতি বছরের জুলাই মাসে ভাইস চিফ অফ এয়ার স্টাফ পদে বসেন তিনি৷ এবারে সরাসরি বসলেন প্রধানের পদে।এদিকে সিয়াচেন হিমবাহ পুনর্দখলে আটের দশকে অপারেশন মেঘদূত, তারপর কার্গিল যুদ্ধের সময় অপারেশন সফেদ সাগরেও বড় ভূমিকা নেন এই যোদ্ধা পাইলট। এরমধ্যে সেনার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বড় পদেও ছিলেন তিনি।

কেন বাছা হল চৌধুরীকে?
ফ্রন্টলাইন ফাইটার স্কোয়াড্রন এবং ফাইটারে বেসের বিরাট অভিজ্ঞতাও রয়েছে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ওয়েলিংটনের এই প্রাক্তনীর। সেই অভিজ্ঞতাকেও কাজে লাগাতে চাইছে কেন্দ্র। পাশাপাশি লাদাখে চিন সঙ্কট মোকাবিলার অভিজ্ঞতাও প্রধানের দায়ভার সামলানোর রাস্তা অনেকটাই মসৃণ করে দেবে বলে মনে করা হচ্ছে। এদিকে সেনার শীর্ষপদে এই রদবদলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে ভারতীয় সেনার অন্দরেও।












Click it and Unblock the Notifications