চারদিনে ১০০ কোটি, রেকর্ড গড়ল কৃষ ৩

চারদিনে ১০০ কোটি, রেকর্ড গড়ল কৃষ ৩
মুম্বই, ৬ নভেম্বর : কৃষ-৩ এর আলোয় এমনভাবে রোশন হবেন তা হয়তো পিতা-পুত্র ভাবতেও পারেননি। মাত্র চার-পাঁচ দিনেই পুরো খরচটা উঠে আসবে, 'কোয়ি মিল গ্যায়া' সিরিজের তৃতীয় ছবি বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে কেই বা ভাবতে পেরেছিল। সবার সমস্তরকম ভবিষ্যদ্বানীকে এক ঝটকায় উড়িয়ে দিয়ে মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহতেই ১০০কোটির ব্যবসা করল রাকেশ রোশনের ছবি 'কৃষ ৩'। শুক্রবার থেকে সোমবার, ৪ দিনে বক্স অফিসে 'কৃষ ৩'-র আয় ১০৮.৬১ কোটি।

একদিনে ৩৫.৯১ কোটি আয় করে নয়া রেকর্ড গড়ল 'কৃষ ৩'

একইসঙ্গে একদিনে সবথেকে বেশি অঙ্কের ব্যবসা করে নতুন রেকর্ডও তৈরি করে ফেলল হৃতিক রোশন অভিনীত এই ছবি। শুধুমাত্র সোমবারে এই ছবির আয় ৩৫.৯১ কোটি।

গত শুক্রবার দেশের ৩৫০০টি থিয়েটারে মুক্তি পায় সুপার হিরো এই ছবিটি। ফিল্ম সমালোচকদের খুব একটা প্রশংসা অবশ্য মেলেনি এই ছবির ভাগ্যে। বরং ইংরাজি সুপার হিরো ছবিগুলোর মিশেলে এক জগা খিচুরির তকমা পেয়েছে 'কৃষ ৩'। তাতে থোরাই কেয়ার! নিন্দুকের মুখে ছাই দিয়ে প্রথম দিনেই ২৫ কোটির ব্যবসা করেছে এই ছবি। প্রথম দিনেই শেষ নয়। একই পারফরম্যান্স অব্যাহত রেখে চারদিনের মাথায় রেকর্ড গড়ে দিল ডুগ্গুর সুপারহিরো অবতারের দ্বিতীয় দর্শন। বলাই বাহুল্য এই দীপাবলীটা ভালই কাটাল রোশন পরিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+