সিএএ নিয়ে কেন্দ্রের অনড় মনোভাব দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে, অভিযোগ কৃষ্ণা বসুর
সিএএ নিয়ে কেন্দ্রের অনড় মনোভাব দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে, অভিযোগ কৃষ্ণা বসুর
সিএএ নিয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ এবং নেতাজির বংশধর কৃষ্ণা বসু। তিনি অভিযোগ করেছেন সিএএ নিয়ে কেন্দ্রের এই অনড় মনোভাবের কারণেই দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। মুসলিমদের টার্গেট করেই এই আইন তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন কৃষ্ণা বসু।

সিএএ-র বিরোধিতা
সিএএ-র বিরোধিতায় এবার সরব হলেন নেতাজির বংশধর কৃষ্ণা বসু। তিনি অভিযোগ করেছেন িসএএ নিয়ে কেন্দ্রের অনড় মনোভাবই বুঝিয়ে দিচ্ছে তারা কেবল মাত্র মুসলিমদেরই টার্গেট করা হচ্ছে। সিএএ-তে অমুসলিম সব ধর্মের শরণার্থীকে নাগরিকত্ব প্রদানের কথা বলা হলেও কেবসমাত্র মুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়নি। এই সংশোধনীতেই স্পষ্ট হয়ে যাচ্ছে কেন্দ্রের মনোভাব এমনই অভিযোগ করেছেন প্রাক্তন তৃণমূল সাংসদ।

হিন্দুত্ববাদ জোড়াল হচ্ছে
মোদী সরকারের সরাসরি সমালোচনা করে কৃষ্ণা বসু বলেছেন, সিএএ-র এঅ সংশোধনীই বলে দিচ্ছে দেশে আরএসএস এবং হিন্দু রাষ্ট্রের নীতি মাথা চারা দিচ্ছে। এবং বিজেপি েয সেই নীতিতে বিশ্বাসী সটা ক্রমশ প্রকট হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন তিনি।

প্রতিরোধ বাড়বে
প্রাক্তন তৃণমূল সাংসদ অভিযোগ করেছেন এতদিন দেশে যে বিচ্ছিন্ন ভাবে সিএএ বিরোধী আন্দোলন চলছিল সেটা ধীরে ধীরে সংগঠিত হতে শুরু করেছে। শাহিনবাগের আন্দোলনই তার প্রমাণ। এই আন্দোলন আরও জোরদার হবে বলে দাবি করেছেন তিিন।












Click it and Unblock the Notifications