কোঝিকোড়ের ট্রেনে আগুন লাগানোর ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ
রবিবার রাতে আলাপ্পুঝা-কান্নুর এক্সিকিউটিভ এক্সপ্রেস ট্রেনটি কোঝিকোর পেরিয়ে কোরাপুঝা রেলব্রিজে উঠছিল ঠিক সেই সময়েই এক ব্যক্তি তার সহযাত্রীর গায়ে কোন দাহ্য তরল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।
সঙ্গে সঙ্গে ট্রেনের গোটা কামরাটিতে আগুন ছড়িয়ে পড়তে থাকে। ঘটনায় জখম হয়েছিলেন অনেকেই। যদিও সেই সময় পুলিশ অভিযুক্তকে ধরতে পারেননি। তবে সেই ব্যক্তির খোঁজ চালাচ্ছিলেন পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সেই অভিযুক্ত ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের ব্যক্তির নাম শাহরুখ সৈফি। তাকে মহারাষ্ট্রের রত্নাগিরি থেকে পুলিশ পাকড়াও করেছিল। কেন সেই ব্যক্তি এমন কাজ করল এবং তার কোনও দলের সঙ্গে যোগ আছে কিনা তাই খুঁটিয়ে দেখছেন পুলিশ।
এই ঘটনার কারণে কেরলের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অভিযুক্ত শাহরুখকে ধরার জন্য কেরলের পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। অভিযুক্তকে ধরার জন্য একটি রাস্তায় ৪৫ মিনিটের বেশি সময় অপেক্ষা করতে হয়েছিল পুলিশকে।
জানা গিয়েছে, অভিযুক্তকে পাকড়া করার পর পুলিশ একটি ইনোভা গাড়িতে করে রত্নাগিরি থেকে শাহরুখকে নিয়ে যাত্রা শুরু করেন। তবে কেরল সীমান্ত পার করার পর তাদের অন্য গাড়িতে যেতে হয়। কান্নুর জেলায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই গাড়িটির টায়ার পাংচার হয়ে যায়। অন্য গাড়ি আসার জন্য অনেকক্ষণ সেই জায়গাতে অপেক্ষা করতে হয়ছিল পুলিশবাহিনীকে।

সূত্র মারফত জানা গিয়েছে, তারপর অন্য গাড়ি আসার পর পুলিশের দল সকাল ৫ টা ৪৫ মিনিটে কোকিঝড়ে পুলিশ ক্যাম্পে পৌঁছান। তবে অভিযুক্ত পুলিশকে জানিয়েছেন, শাহরুখ নাকি অন্য কারোর প্ররোচনায় এমন কাজ করেছেন। যদি এই ঘটনার আগে শাহরুখের বাবা শাহিনবাগ থানায় ছেলে নিখোঁজ থাকার কারণে একটি ডায়েরিও করেছিলেন।
পুলিশি জেরায় শাহরুখ স্বীকার করে নিয়েছে কেরলে এটাই তার প্রথমবার আসা, রবিবার রাতে সে ট্রেনে সহযাত্রীদের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। সেই সময়েও কিন্তু তিনি ওই একই ট্রেনে ছিল। ঘটনায় তিনজন নিহত এবং ন’জন আহত হয়েছেন বলে জানিয়ে শাহরুখ।
কান্নুরে ট্রেনটি পৌঁছানোর পর তিনি সকলের থেকে নিজেকে আড়াল রেখে ছিল। সোমবার রাতে রত্নাগিরি যাওয়ার জন্য অন্য একটি ট্রেনে উঠেছিল। আর এই খবর গোপন সূত্রে পেয়ে গিয়েছিলেন পুলিশবাহিনী। মহারাষ্ট্র পুলিশ বুধবার ভোরে গ্রেপ্তার করে শাহরুখকে।
শাহরুখকে মেডিক্যাল চেকাপের জন্য প্রথমে কোকিঝড়ের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এও জানা গেছে, আদালতে নিয়ে যাওয়ার আগে শাহরুখের মেডিক্যাল পরীক্ষা করা হবে। অভিযুক্তের যে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে তার মুখ পুরো থেতলে গেছে। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যাত্রীদের ওপর দাহ্য তরল দিয়ে আগুন জ্বালানোর সময় নিজেও পুড়ে গেছে শাহরুখ।












Click it and Unblock the Notifications