থমথমে মুম্বই-পুনে, চলছে বনধ, শান্তি রক্ষার আবেদন মুখ্যমন্ত্রী দেবেন্দ্রর

দলিত বিক্ষোভে উত্তাল মহারাষ্ট্রের ভীমা কোরেগাঁও এলাকার উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। মঙ্গলবারের ঘটনার পরে এদিন বুধবার চলছে বনধ।

দলিত বিক্ষোভে উত্তাল মহারাষ্ট্রের ভীমা কোরেগাঁও এলাকার উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। মঙ্গলবারের ঘটনার পরে এদিন বুধবার চলছে বনধ। হিংসার পথ থেকে সরে এসে রাজ্যের শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

থমথমে মুম্বই-পুনে, চলছে বনধ, শান্তি রক্ষার আবেদন দেবেন্দ্রর

সোমবার পুনের ভীমা কোরেগাঁও এলাকায় দলিত সম্প্রদায়ের এক কর্মসূচিতে হামলা হয়। তাতে এক যুবক প্রাণ হারান। যার জেরে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মহারাষ্ট্রের একাধিক এলাকা। মুম্বইয়ে রাস্তা বন্ধ করে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। মুম্বই, থানের মতো এলাকায় বনধ শুরু হয়ে যায়।

রামবানি কলোনি, কামরাজ নগর, আচার্য গার্ডেন, চেম্বুর সহ নানা এলাকায় শুরু হয় দলিত বিক্ষোভ। মুলুন্দ, ওরঙ্গাবাদ, কোলাপুর, আহমেদনগর ও থানেও বাদ ছিল না। সমস্ত জায়গায় যান পরিষেবা শিকেয় ওঠে।

সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর বনধের সিদ্ধান্ত ঘোষণা করেন। পুলিশি নিষ্ক্রিয়তার ফলেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। মহারাষ্ট্রের বিভিন্ন ছোট সংগঠনও এই বনধকে সমর্থন জানিয়েছে।

মঙ্গলবারের ভাঙচুরের ঘটনায় ১৬০টি বাসের ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি বাস আগুনে পুড়ে পুরোপুরি জ্বলে গিয়েছে। ঘটনার খবর পেয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ফোন করে কথা বলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে। কোনওরকম গুজবে শহরবাসীকে কান না দিতে আহ্বান জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+