Korba Express: দাউ দাউ করে জ্বলে ওঠে ট্রেনের একের পর এক কামরা! ভয়ঙ্কর কাণ্ড বিশাখাপত্তনম স্টেশনে
Korba Express: ফের ট্রেন দুর্ঘটনার খবর সামনে আসছে! বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়ে থাকা কোরবা এক্সপ্রেসে আগুন লেগে যায়। একেবারে দাউ দাউ করে জ্বলে ওঠে তিনটি কামরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। রীতিমত হুড়োহুড়ি পড়ে যায় স্টেশন চত্বরে। এক্সপ্রেসের দ্রুত কামরা খালি করে দেওয়া হয়।
শুধু তাই নয়, ঘটনাস্থলে ছুটে আসে রেলের (Indian Rail) উচ্চপদস্থ আধিকারিকরা। দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করা হয়। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসটি (Korba Express) বিশাখাপত্তনম স্টেশনে আসার পরেই দুর্ঘটনাটি ঘটে। যাত্রীরা হঠাত করে এ-১ কামরায় প্রথম আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গেই রেল আধিকারিকদের খবর দেওয়া হয়। কিন্তু মুহূর্তে আগুন ভয়ঙ্কর আকার নেয়। পাশাপাশি বি৬ এবং বি৭ কামরাতেও হু হু করে একেবারে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে শুরু করে। কালো ধোঁয়ায় কার্যত ঢেকে যায় চারপাশ।
প্রত্যাক্ষদর্শীরা জানাচ্ছেন, স্টেশনে ট্রেন (Korba Express) থামার পরেই হঠাত করে আগুন দেখা যায়। মূলত এসি কামরা থেকেই এই আগুন বের হতে শুরু করে। এরপর অন্যান্য কামরাগুলিতেও ধরে যায় বলে দাবি। ঘটনায় স্টেশন চত্বরে তীব্র আতঙ্ক তৈরি হয়। যাত্রীরা ভয়ে ছুটতে শুরু করেন। দায়িত্ব থাকা রেল পুলিশ এবং আধিকারিকরা দ্রুত এলাকা ফাঁকা করে দেন। ট্রেনে যাতে কেউ না থাকে সে বিষয়টিও নিশ্চিত করা হয়। বেশ কিছুক্ষণ পর যদিও আগুন নিয়ন্ত্রণে আসে।
#WATCH |Andhra Pradesh: Fire broke out in an empty coach of a train at Visakhapatnam railway station.
— ANI (@ANI) August 4, 2024
It was extinguished immediately. The incident took place around 10 am. No other coaches were affected due to this, say Railways
More details awaited. pic.twitter.com/SvL6biI3Kp
কিন্তু আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে তিনটি কামরা। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর সামনে আসেনি। অন্যদিকে রেল আধিকারিকরা জানিয়েছেন, কোরবা থেকে বিশাখাপত্তনমে আসে। সেখান থেকে তিরুপতি যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই দুর্ঘটনা। কিন্তু কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে রেলের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে। ঘটনার পর ট্রেনটি বাতিল করা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন কয়েক মাসে একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। যা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে রেল। পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা। এর মধ্যেই ফের একবার ট্রেনে দুর্ঘটনার খবর সামনে আসছে।












Click it and Unblock the Notifications