বেঙ্গালুরুতে গণধর্ষণের শিকার কলকাতার মহিলা, গ্রেফতার ৩

বেঙ্গালুরুতে গণধর্ষণের শিকার হলেন কলকাতার এক মহিলা। তিন মদ্যপ ব্যক্তি মঙ্গলবার রাতে তাঁর ভাড়া করা বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। একইসঙ্গে তারা মহিলার কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং ২৫ হাজার টাকা নগদ চুরি করে নিয়ে গিয়েছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মোট পাঁচজন জড়িত ছিল, যার মধ্যে তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজন পলাতক রয়েছে এবং তাদের খোঁজে অভিযান চলছে। এই ঘটনাটি মঙ্গলবার রাত ৯টা ৩০মিনিট থেকে রাত ১২টা ১৫ মিনিটের মধ্যে ঘটেছে।

জানা গিয়েছে, অভিযুক্তরা প্রথমে মহিলার দরজায় টোকা দেয় এবং তারপর জোরপূর্বক তাঁর বাড়িতে প্রবেশ করে। এরপর তারা মহিলাকে অন্য একটি ঘরে নিয়ে গিয়ে সেখানে তাঁকে গণধর্ষণ করে। বেঙ্গালুরু গ্রামীণ এসপি সিকে বাবা এই তথ্য নিশ্চিত করেছেন।

এসপি সিকে বাবা বলেন, "মঙ্গলবার রাতে ৯টা ৩০ মিনিট থেকে ১২টা ১৫মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তরা নিগৃহীতার দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢোকে, তাঁকে পাশের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তারা তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং ২৫ হাজার টাকাও চুরি করেছে।"

তিনি আরও যোগ করেন, "অভিযুক্তদের মধ্যে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। বাকি দুজন যারা এই অপরাধে জড়িত ছিল, তারা পলাতক রয়েছে। তাদের খুঁজে বের করার জন্য তল্লাশি চলছে।" এই ঘটনায় পুলিশ নিগৃহীতা মহিলার অভিযোগের ভিত্তিতে মাদানায়কানাহল্লি থানায় একটি মামলা দায়ের করেছে এবং তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+