সিকিম ঘুরতে ভাড়া নেওয়া ট্যাক্সির চালকের হাতে ধর্ষিত কলকাতার ছাত্রী

কলকাতা, ১৭ মে : দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পর ছুটিতে বন্ধুরা মিলে গ্যাংটক ঘুরতে গিয়েছিল কলকাতার তিন ছাত্রী। সেখানে সিকিম ঘুরে দেখবে বলে একটি ট্যাক্সিও ভাড়া নেয় তারা। সেই ট্যাক্সিরই চালকের হাতে ধর্ষিত হল তাদেরই মধ্যে এতজন। [ গো-বলয়ে মদ্যপ প্রৌঢ়ের হাতে ধর্ষিত গোয়াল পালানো 'গরু']

প্রেম রাজ রাই নামে ২৪ বছর বয়সী অভিযুক্ত ওই গাড়ির চালককে গ্রেফতার করে সিকিম পুলিশ। ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ নম্বর ধারায় প্রেমের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। [সংশোধনাগার থেকে মুক্তি পেয়েই ফের ধর্ষকের ভূমিকায় কিশোর!]

সিকিম ঘুরতে ভাড়া নেওয়া ট্য়াক্সির চালকের হাতে ধর্ষিত কলকাতার ছাত্রী

গত ১৩ মে ছুটিতে গ্যাংটকে যায় ওই তিন ছাত্রী। এদেরই মধ্যে একজনের আত্মীয়ের হোটেলে তারা থাকছিল। রবিবার দিন সিকিম ঘোরার জন্য প্রেম রাজের ট্যাক্সি ভাড়া করে তারা। প্রেম রাজ প্রথমে তাদের রুমতেক মনেস্ট্রিতে নিয়ে যায়, সেখান থেকে তাসি ভিউ পয়েন্টে নিয়ে যায়। তারপর সে ছাত্রীদের বলে এখটা জনপ্রিয় ঝরনা রয়েছে উত্তর সিকিমে। ছাত্রীরা তা দেখতে যেতে রাজি হয়। [উত্তরপ্রদেশ : হেরে গিয়ে জয়ী প্রার্থীর মেয়েকে গণধর্ষণ, অপমানে আত্মঘাতী নাবালিকা]

ছাত্রীদের মধ্যে একজনের বয়ান অনুযায়ী প্রেম রাজ রাস্তায় তাদের মোমো, চিপস এবং জল খেতে দেয়। চালকের পাসের আসনে যে মেয়েটি বসে ছিল সে খাবারগুলি খেয়ে নেয়, বাকি দুজনে যদিও খায়নি। এর পরেই তন্দ্রাচ্ছন্ন হতে শুরু করে মেয়েটি। তখনই অভিযুক্ত ওই ছাত্রীর শরীর উপভোগ করতে শুরু করে। বাকি দুজন প্রতিবাদ করলে তাদের মেরে গাড়ি থেকে নামিয়ে দেয় সে। এরপর তন্দ্রাচ্ছন্ন ছাত্রীকে নিয়ে গাড়ি করে সে চলে যায়। [ মায়ের নির্দেশে কিশোরী বোনকে ধর্ষণ দাদার]

সেখান থেকে প্রায় ২ কিলোমিটার হেঁটে স্থানীয়দের কাছ থেকে সাহায্য চায় তারা। যে হোটেলে তারা ছিল তার মালিককে বিষয়টি জানালে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ ও স্থানীয় লোকজনের মদতে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়, এবং চালককে গ্রেফতার করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+